প্রাবন্ধিক ও প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস ‘গাভী বিত্তান্ত’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৩০ অক্টোবর বিকেলে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আসর বসে।
পাঠচক্রে নির্ধারিত বইটির ওপর বিশদ আলোচনা উপস্থাপন করেন বন্ধু সাব্বির হাসান ও কামরুল ইসলাম।সাব্বির হাসান বলেন, ‘আহমদ ছফা তাঁর “গাভী বিত্তান্ত” উপন্যাসের মাধ্যমে আমাদের দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ পরিবেশ ও তথাকথিত বুদ্ধিজীবী সমাজের এক নির্মম ও ব্যঙ্গাত্মক বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।
উপন্যাসে উপাচার্য ড. মিয়া মোহাম্মদ মিঞার চরিত্রটি এবং তাঁর প্রশাসনের নানা কর্মকাণ্ডের আড়ালে কীভাবে ক্ষমতার মোহে মানুষ নিজের বিবেক বিসর্জন দেয়, তা নিখুঁতভাবে প্রদর্শিত হয়েছে।
সূত্র: প্রথম আলো

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন
এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয়
এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক
বাংলা অনুবাদে জ্যামিতির কালজয়ী বই এলিমেন্টস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন