এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে, কেউ প্রত্যাশার চেয়ে কম ফল করেছে, আবার কেউ হয়তো অকৃতকার্য হয়েছে। যারা ভালো ফল করেছে, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা প্রত্যাশিত ফল করতে পারেনি কিংবা অকৃতকার্য হয়েছে, তাদের প্রতি রইল আমার আন্তরিক সহমর্মিতা।তবে তোমাদের উদ্দেশে একটি কথা বলতে চাই, ভেঙে পড়ার কোনো কারণ নেই।
মনে রেখো, জীবনের পথচলায় ভালো ফল একটি অবলম্বন হতে পারে, কিন্তু সেটিই একমাত্র অবলম্বন নয়। পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন, কিন্তু জীবনের সাফল্য নির্ধারণের চূড়ান্ত মাপকাঠি নয়।ছেলেরা এত বেশি ফেল করছে কেনএকটু চারপাশে তাকিয়ে দেখো। তোমাদের অনেক সিনিয়র ভালো ফল করে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ প্রকৌশলী হয়েছে, কেউবা উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করেছে।
কিন্তু তাদের সবাই কি জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে?
সূত্র: প্রথম আলো

কমনীয় কমলাঘণ্টি ফুল
এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন
এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক
বাংলা অনুবাদে জ্যামিতির কালজয়ী বই এলিমেন্টস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন