advertisement

উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক

উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক
অভিষেক শর্মা
ফটো কার্ড প্রিন্ট

একসময় তাঁকে নিয়ে সমালোচকদের একটা বাঁধা কথা ছিল। ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট পেলেই নাকি তাঁর ব্যাট কথা বলে। বোলারদের শাসন করেন। উইকেটে একটু ঘাস থাকলে কিংবা বল নড়াচড়া করলেই সেই দাপট উধাও! ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘ফ্ল্যাট ট্র্যাক বুলি’। অভিষেক শর্মা এখন সেই সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার মিশনে নেমেছেন। ব্যাট দিয়ে। এমন ব্যাটিং করছেন যে বোলারদের কাছে তাঁর বাঁ হাতটা রীতিমতো আতঙ্কের নাম হয়ে উঠেছে।

মঙ্গলবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ১১৩ রানের ইনিংসটি যেমন। ৯টি চার, ১১টি ছক্কা। অর্থাৎ ২০টি বাউন্ডারি থেকেই ১০২ রান! এই বিধ্বংসী সেঞ্চুরিতে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও ফিরে পেয়েছেন ভারতের ২৬ বছর বয়সী বাঁহাতি।ভারতীয় ক্রিকেটে এখন নতুন তারকার আগমনী সংগীত।

রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ক্যারিয়ার যখন গোধূলিবেলায়, তখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠছেন অভিষেক।প্রবীণ ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা তো তাঁকে ভারতের নতুন ক্রিকেট আইডলই মনে করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৪ ম্যাচে ৫৭ গোল বার্সেলোনার, গোলবন্যায় ভাসল আলাভেসও ১৪ ম্যাচে ৫৭ গোল বার্সেলোনার, গোলবন্যায় ভাসল আলাভেসও স্পিনের ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই স্পিনের ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬) পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান
advertisement

অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে এই গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।

তবে কোন মামলায় আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি
ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে ইইউর যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সবচেয়ে বেশি, সেগুলো তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

কোথায় কর্মজীবন গড়ে তুলবেন, তা নির্ধারণের ক্ষেত্রে শুধু মোট বেতনের পরিমাণ বিবেচনা করলেই চলে না।

কর ও অন্যান্য বাধ্যতামূলক কর্তন শেষে একজন কর্মীর হাতে কত টাকা থাকে, সেটিও গুরুত্বপূর্ণ।ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সবচেয়ে বেশি, সেগুলো তুলে ধরা হয়েছে।১০. সুইডেন: ২৯.৫ ইউরো (প্রায় ৪,০৯৮ টাকা)উদ্ভাবন, আধুনিক কর্মসংস্কৃতি ও কর্মক্ষেত্রে অপেক্ষাকৃত সমতাভিত্তিক সম্পর্কের জন্য সুইডেন পরিচিত।

তবে প্রতিযোগিতামূলক বেতন থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোর মধ্যে বেকারত্বের হার অন্যতম বেশি।৯. ফ্রান্স: ৩০ ইউরো (প্রায় ৪,১৬৮ টাকা)শ্রমিকদের অধিকার রক্ষার দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও বহুমুখী অর্থনীতির সমন্বয় ঘটিয়েছে ফ্রান্স।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যাডেট কলেজে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ফিরছে ২০০ নম্বরে

ক্যাডেট কলেজে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ফিরছে ২০০ নম্বরে
ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় সপ্তম শ্রেণিতে

দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু আজ রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে। আবেদন করা যাবে ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল পাঁচটা পর্যন্ত।ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাস করার পর অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়।ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন