একটিমাত্র বই, অথচ সেই বইটি দিয়ে কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন এবং আইনস্টাইন—প্রত্যেকেই প্রভাবিত ছিলেন। আইনস্টাইন বলেছেন, যৌবনে যে এই বই পড়ে অনুপ্রাণিত হননি, তত্ত্বচর্চার জন্য তাঁর জন্ম হয়নি।বইটার নাম এলিমেন্টস। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দের দিকে বইটি লিখেছিলেন গণিতবিদ ইউক্লিড। ১৩ খণ্ডের এই বই প্রথম ছাপায় প্রকাশিত হয় ১৪৮২ সালে। ইংরেজিতে বইটি প্রথম অনুদিত হয় ১৫৭০ সালে।
এর প্রায় ৪৩৫ বছর পর, ২০০৫ সালে বইটির প্রথম ৪ খণ্ডের অনুবাদ বাংলায় প্রকাশ করে বিশ্বসাহিত্য কেন্দ্র। অনুবাদ করেন বিজ্ঞানবক্তা আসিফ। আরও প্রায় ২০ বছর পরে বইটির ৬ খণ্ড এক মলাটে প্রকাশিত হলো বাংলা একাডেমি থেকে, একই অনুবাদকের হাত ধরে।‘এলিমেন্টস’ কথাটা আমাদের কাছে রসায়নবিজ্ঞানের কল্যাণে বহুল পরিচিত। এর অর্থ, মৌলিক পদার্থ। তাহলে ইউক্লিড কেন অমন একটি নাম বেছে নিয়েছিলেন?
আসলে, গ্রিক ভাষায় বইটির নাম ছিল ‘স্টোইখেইয়া’—ইংরেজিতে সেটাই অনুবাদ করা হয়েছে ‘এলিমেন্টস’ নামে।
সূত্র: প্রথম আলো

বৃষ্টিস্নাত বিকেলে বন্ধুসভার পাঠচক্রে সুকুমার রায়
জীবন কীভাবে মোড় নেয়, ভাবলে অবাক লাগে
সাতক্ষীরায় ১১–দলীয় জোটের লংমার্চের বাস খাদে, পথচারী নিহত
প্রধানমন্ত্রীর জাপান সফর: কোথায় সম্ভাবনা, কোথায় পরীক্ষা
কমনীয় কমলাঘণ্টি ফুল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন