advertisement

জীর্ণ ভবনে নামেই হার্ভার্ড কলেজ, দেশে শিক্ষার সব স্তরেই অপরিকল্পনার ছাপ

জীর্ণ ভবনে নামেই হার্ভার্ড কলেজ, দেশে  শিক্ষার সব স্তরেই অপরিকল্পনার ছাপ
কাগজে নাম হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ। বাস্তবে এর কোনো কার্যক্রমই দেখা যায়নি। জীর্ণ একটি স্কুল ভবনে কলেজটি ঠিকানা। ঢাকার ভাটারা থানাধীন জগন্নাথপুরের শহীদ হারিজ সড়কে। ৮ অক্টোবর
ফটো কার্ড প্রিন্ট

নাম হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ। বাস্তবে এর কোনো কার্যক্রম নেই। কলেজটি খুঁজে পেতে বেগ পেতে হলো। ঢাকার ভাটারা থানাধীন জগন্নাথপুরের শহীদ হারিজ সড়কের ঠিকানা ধরে ৮ অক্টোবর গিয়ে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেও প্রথমে প্রতিষ্ঠানটির সন্ধান পাওয়া যায়নি। পরে একজন দোকানি আঙুল তুলে দেখিয়ে দিলেন একটি ভবন। জীর্ণ ওই ভবনের ফটকে পাশের দেয়ালে লেখা ‘রেইনবো মডেল হাইস্কুল’। নিচতলায় কাউকে পাওয়া গেল না।

দোতলায় একজন নিজেকে কলেজটির উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বলে পরিচয় দিলেন। বললেন, এখানেই হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ চলে। তবে ভেতরে কলেজের কোনো কার্যক্রম ছিল না। দেখে মনে হয়, এটি সাধারণ কিন্ডারগার্টেন বা কোচিং সেন্টার।এ বছর একাদশ শ্রেণিতে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, জানতে চাইলে উপাধ্যক্ষ বললেন, তিনি জানেন না, অধ্যক্ষ জানেন। সেখানে অধ্যক্ষকে খুঁজে পাওয়া যায়নি।

পরে বোর্ড থেকে জানা যায়, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে দুই দফায় আবেদনের সুযোগ দেওয়ার পরেও এ কলেজে একজন শিক্ষার্থীও ভর্তির আবেদন করেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল
advertisement

অর্থনৈতিক সংকটে আফগানিস্তান: এক বছরে আফিম উৎপাদন পাঁচগুণ বেড়েছে

অর্থনৈতিক সংকটে আফগানিস্তান: এক বছরে আফিম উৎপাদন পাঁচগুণ বেড়েছে

আফিমের আনুমানিক উৎপাদন ৪০০ শতাংশ বেড়ে প্রায় ৩০০ টন থেকে ১ হাজার ৫০০ টনের কাছাকাছি পৌঁছেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল

প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল
ম্যাকবুক প্রো উইথ প্রোলেড এক্সডিআর ডিসপ্লে মডেলের স্পর্শনির্ভর ম্যাকবুক বাজারে আনছে অ্যাপল

ল্যাপটপে স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করার ধারণাকে একসময় উপহাস করেছিল অ্যাপল। প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকও ২০১৩ সালে এ ধরনের উদ্যোগের সমালোচনা করেছিলেন। তবে সময়ের সঙ্গে অবস্থান বদলে এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘ম্যাকবুক প্রো উইথ প্রোলেড এক্সডিআর ডিসপ্লে’ মডেলের স্পর্শনির্ভর ম্যাকবুক আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

আগামী ৬ নভেম্বর থেকে ল্যাপটপটি বাজারজাত করা হবে।স্মার্টফোন ও ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপেও স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করতে শুরু করে বিভিন্ন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। এক দশকের বেশি সময় ধরে বাজারে এ ধরনের ল্যাপটপ পাওয়া গেলেও এত দিন এই প্রযুক্তি থেকে দূরে ছিল অ্যাপল। এবার সেই অবস্থান বদলে স্পর্শনির্ভর ল্যাপটপের বাজারে প্রবেশ করছে প্রতিষ্ঠানটি।

নতুন ম্যাকবুক প্রো দিয়ে মূলত সৃজনশীল পেশাজীবী, গ্রাফিক ডিজাইনার ও অ্যাপ নির্মাতাদের আকৃষ্ট করতে চায় অ্যাপল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা
সাইবার হামলার কবলে পড়েছে বাইন্যান্স

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স। গতকাল বৃহস্পতিবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬৩০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ প্রভাবিত হওয়ার সম্ভাব্য বিষয় নিয়ে তদন্ত চলছে।

যদিও তহবিল চুরি হয়েছে কি না বা ক্ষতির মাত্রা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম জানিয়েছে, এই ৬০০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইন্যান্স সাময়িকভাবে জমা ও উত্তোলন স্থগিত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিল্প অংশীদারদের সঙ্গে নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে।

তবে বাইন্যান্সের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গ্রাহকদের তহবিল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন