advertisement

প্রধানমন্ত্রীর জাপান সফর: কোথায় সম্ভাবনা, কোথায় পরীক্ষা

প্রধানমন্ত্রীর জাপান সফর: কোথায় সম্ভাবনা, কোথায় পরীক্ষা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইর সাক্ষাৎ
ফটো কার্ড প্রিন্ট

রাষ্ট্রীয় সফরের সাফল্য মাপার সবচেয়ে সহজ উপায় চুক্তির সংখ্যা গোনা, সবচেয়ে প্রয়োজনীয় উপায় মানুষের জীবনে তার প্রভাব খোঁজা। কত টাকা আসার ঘোষণা হলো, তার পাশাপাশি জানতে হয় সেই অর্থ কী শর্তে আসবে, কোথায় ব্যয় হবে এবং কত মানুষের কর্মসংস্থান ও উৎপাদনক্ষমতা বাড়াবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬–২৯ অক্টোবরের জাপান সফরকেও এই মানদণ্ডে বিচার করা প্রয়োজন।সফরের দৃশ্যমান ফলাফলের মধ্যে রয়েছে ছয়টি সহযোগিতা দলিল এবং দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রায় ১০ কোটি ৮ লাখ ডলার এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ ডলার দেওয়ার কথা জানানো হয়েছে।

পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তার জন্য টহল জাহাজ সরবরাহে ২১২ কোটি ইয়েন (প্রায় ১ কোটি ৩৪ লাখ ডলার) অনুদানের ব্যবস্থা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আসামির পলায়ন আসামির পলায়ন আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ মসজিদকে একটি ‘জীবন্ত প্রতিষ্ঠান’ করবেন যেভাবে মসজিদকে একটি ‘জীবন্ত প্রতিষ্ঠান’ করবেন যেভাবে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে পাশে প্রবাসী পল্লী গ্রুপ বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে পাশে প্রবাসী পল্লী গ্রুপ পুরোনো বাস দিয়েই ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু পুরোনো বাস দিয়েই ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
advertisement

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আসামির পলায়ন

আসামির পলায়ন
দাবা বোর্ড

দাবা বোর্ডদাবা খেলাদুজন দাবা খেলছিল। পাশে দাঁড়িয়ে আরেক ভদ্রলোক পাক্কা দুই ঘণ্টা ধরে তাদের দাবার চাল বলে দিচ্ছিলেন আর তাদের ভুলের সমালোচনা করছিলেন।শেষমেশ অতিষ্ঠ হয়ে একজন খেলোয়াড় বলল: তাহলে আপনিই খেলুন না। ভদ্রলোক প্রায় আঁতকে উঠে বললেন: ‘না, না, আমার এত ধৈর্য কোথায়!’হোজ্জার কৌতুকআসামির পলায়নজেলখানা থেকে এক বিপজ্জনক আসামি পালিয়ে গেছে।

সঙ্গে সঙ্গে দেশের সব থানায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা আসামির চারটি ছবিসহ সতর্কবার্তা পাঠানো হয়। দিন তিনেকের মধ্যেই এক সীমান্তবর্তী থানা থেকে সংবাদ এল, ছবির তিন আসামিই ধরা পড়েছে। একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।মজার তিন কৌতুক

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যেখানে পাকিস্তানের বিপদ, সেখানেই ফখর

যেখানে পাকিস্তানের বিপদ, সেখানেই ফখর
ফখর জামান

কিছু ক্রিকেটার আছেন, যাঁদের বয়স বাড়ে, ফর্ম পড়ে যায়, ব্যাটে রান আসে না। তবু বড় ম্যাচের আগে তাঁদের বাদ দেওয়ার কথা ভাবলেই মনে পড়ে যায় পুরোনো কোনো ফাইনাল, অবিশ্বাস্য কোনো ইনিংস কিংবা অসম্ভবকে সম্ভব করে তোলার গল্প। পাকিস্তানের ক্রিকেটে ফখর জামান তেমনই এক নাম।ফখরকে নিয়ে পাকিস্তানের দ্বিধাটা শুধু একজন ব্যাটসম্যানকে দলে রাখা বা না-রাখার সিদ্ধান্ত ছিল না। ছিল অতীতের স্মৃতির সঙ্গে বর্তমানের পারফরম্যান্সের লড়াই।

একদিকে সাম্প্রতিক ব্যর্থতা, অন্যদিকে বড় ম্যাচে জ্বলে ওঠার দীর্ঘ ইতিহাস।বাদ পড়ার শঙ্কা থেকে ফাইনালের নায়কত্রিদেশীয় সিরিজে ফখরের সময়টা ভালো যাচ্ছিল না। চার ম্যাচে রান করেছিলেন মাত্র ৩১। শর্ট বলে বারবার সমস্যায় পড়েছেন। এর আগে টি-টুয়েন্টি সিরিজেও বড় কোনো ইনিংস খেলতে পারেননি।ফাইনালের আগে তাই ফখরকে বাদ দেওয়ার আলোচনা ছিল স্বাভাবিক। কিন্তু বড় ম্যাচে তাঁর অতীত রেকর্ডই শেষ পর্যন্ত তাঁকে একাদশে জায়গা করে দেয়।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তাঁর সেঞ্চুরি এখনো পাকিস্তান ক্রিকেটের অন্যতম স্মরণীয় ইনিংস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন