প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘এসো মিলি জলধারায় ২.০’ উদ্যাপনে জোরেশোরে প্রস্তুতি চলছে। নিবন্ধনপ্রক্রিয়া শেষে এখন সার্বিক প্রস্তুতির পাশাপাশি চলছে অতিথিদের আমন্ত্রণ জানানোর কার্যক্রম।এর অংশ হিসেবে পুরো আয়োজনের মূল সহযোগী প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমানের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।
২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানীতে প্রবাসী পল্লী গ্রুপের প্রধান কার্যালয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিনিধিদল।বন্ধুসভার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান।এ সময় বন্ধুসভার ভালো কাজের প্রশংসা করে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে বন্ধুসভার সদস্যরা স্বেচ্ছাসেবায় যে ভালো কাজগুলো করে যাচ্ছে, এটা প্রশংসনীয়।
তাঁদের এই ভালো কাজে সব সময় আমাদের সমর্থন থাকবে।
সূত্র: প্রথম আলো

হাসিনাকে নীরব রাখতে বাধা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও সড়কে পোশাকশ্রমিকেরা
পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীরা রাতে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ: চট্টগ্রামের ডিআইজি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন