advertisement

পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট

পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি। রাষ্ট্রীয় সফরে সেনেগাল যাচ্ছিলেন তিনি। মাঝপথে উড়োজাহাজ ঘুরিয়ে ওয়ারশে ফিরে আসেন
ফটো কার্ড প্রিন্ট

পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভকারীদের চোখে, বর্তমান ইউরোপপন্থী সরকারের এই পদক্ষেপ অন্যায্য। প্রতিবাদে গতকাল শুক্রবার কয়েক ডজন বিক্ষোভকারী ট্রাইব্যুনালের সামনে জড়ো হন। এ সময় পুলিশ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করে।পুলিশ জানায়, কিছু বিক্ষোভকারী ট্রাইব্যুনালের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন। অন্যরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে নানা কিছু ছুড়ে মারেন।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি তখন সেনেগালের উদ্দেশে আকাশপথে ছিলেন। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তিনি জানান, এই পরিস্থিতির কারণে তিনি ফ্লাইট ঘুরিয়ে দেশে ফিরছেন। এক্সে তিনি লিখেছেন, ‘এমন মুহূর্তে প্রেসিডেন্টকে অবশ্যই পোল্যান্ডে থাকতে হবে। আমি সেনেগাল যাত্রা সংক্ষিপ্ত করছি।

আমি ফিরে আসছি।’সাংবিধানিক ট্রাইব্যুনালসহ পোল্যান্ডের শীর্ষ বিচারিক প্রতিষ্ঠানগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে বড় বিরোধ চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি তৃতীয় সপ্তাহের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, হ্যালোইন ঘিরে বাড়তি সতর্কতা তৃতীয় সপ্তাহের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, হ্যালোইন ঘিরে বাড়তি সতর্কতা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
advertisement

ঢাকায় রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকায় রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্থানীয় নির্বাচন ঘিরে টানাপোড়েনে জামায়াত-এনসিপি

স্থানীয় নির্বাচন ঘিরে টানাপোড়েনে জামায়াত-এনসিপি

জাতীয় নির্বাচনের সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তা এখন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে টানাপোড়েনের মধ্যে পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানে যেকোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন