advertisement

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা
সিরিজজয়ের আনন্দ দক্ষিণ আফ্রিকার
ফটো কার্ড প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ৩৮৭। অস্ট্রেলিয়া: ৪২৯ ও ১১১। ফল: দক্ষিণ আফ্রিকা ১৩১ রানে জয়ী।ড্র করলেই শীর্ষস্থান অক্ষুন্ণ থাকত অস্ট্রেলিয়ার। সিরিজও থাকত ১–১ সমতায়। চেষ্টাটাও কম ছিল না। টানা ১২ ওভার মেডেন দেওয়া, লাঞ্চ বিরতির পর প্রথম এক ঘণ্টায় মাত্র ৩ রান—সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন প্যাট কামিন্সরা।কিন্তু কেপটাউন মঞ্চ সাজিয়ে রেখেছিল আসলে দক্ষিণ আফ্রিকার জন্য।

সাইমন হারমারের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অলআউট করে জয়ের হাসি তাই প্রোটিয়াদেরই। ১৩১ রানে ম্যাচ জয়ের সঙ্গে ২–১ ব্যবধানে সিরিজও জিতেছে টেম্বা বাভুমার দল।সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠেছে দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত আসছে ...।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার আবার কেন মিরপুরে এমন উইকেট আবার কেন মিরপুরে এমন উইকেট ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল
advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থ ঢেলেছে কারা?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থ ঢেলেছে কারা?

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি

২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত
পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বাসা থেকে মাদক উদ্ধার এবং ৮৫ জনকে আটকের ঘটনায় পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

একই সঙ্গে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাঁর এ কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থী বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এসব কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধে তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকারি চাকরিবিধি অনুযায়ী এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

এরপর তদন্ত হবে, শুনানি হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন