বলিউডের পরিচিত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক সঞ্জয় গুপ্ত মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে নিজ বাসায় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো সিনেমা নির্মাণ করে হিন্দি চলচ্চিত্রে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।
সংবাদমাধ্যম আউটলুককে তিনি জানান, শুক্রবার রাতে নিজের বাসায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সঞ্জয়। এরপর তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও এখনো বিস্তারিত কোনো বিবৃতি আসেনি।
অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব কামাল আর খান সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।‘কাঁটে’ দিয়ে নতুন পরিচিতি১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হয় সঞ্জয়ের।
সূত্র: প্রথম আলো

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি
কৌতুক
ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!
ধূমপান, মদ্যপানের নেশা কাটিয়ে সুমন যেভাবে ফিটনেস আইকন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন