বাংলাদেশের ইসলামি রাজনীতির মানচিত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে কওমিপন্থীদের সম্পর্ক একটি দীর্ঘদিনের জটিল গল্প। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেকের একটি বক্তব্য সম্প্রতি রাজনীতির মাঠে নতুন করে আলোড়ন তুলেছে। নির্বাচনের আগেও তিনি ভোটারদের সতর্ক করে বলেছিলেন, মনোগ্রামে কোরআনের আয়াত থাকলেই কোনো দল ‘হক’ হয়ে যায় না।
কিন্তু এবার এক মাহফিলে জামায়াত জোটে যোগ দেওয়াকে তিনি ‘গোমরাহি’ (পথভ্রষ্ট) বলেছেন।মাওলানা আবদুল মালেক নিজে কওমি ধারার মানুষ, কওমি শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহর শিক্ষাসচিব। তাঁর কথায় তাই একজন আলেমের ব্যক্তিগত মত ছাড়িয়ে একটি ধারার দীর্ঘদিনের অস্বস্তির আভাস পাওয়া যায়।যদিও জামায়াত নেতৃত্ব আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূলের ক্ষোভ দেখা গেছে।
তাঁরা প্রশ্ন রেখেছেন, সরকারি দলের লোকজনের দেশজুড়ে অন্যায় নিয়ে খতিব চুপ কেন?
সূত্র: প্রথম আলো

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর
গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫
‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন