থাইল্যান্ডের সীমান্তঘেঁষা মালয়েশিয়ার পাদাং বেসার থেকে তিতিওয়াংসা পর্বতমালা পেরিয়ে দক্ষিণ চীন সাগরের উপকূল ধরে সুংগাই রেংগিত। ১২ দিনে সাইকেলে ১ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রোমাঞ্চকর গল্প শোনাচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলীচুনাপাথরের জোড়া পাহাড়১৮ অক্টোবর। সকাল ১০টার দিকে সাইকেলে চড়ে বসলাম। ‘পাদাং বেসার ০ কিমি’ লেখা মাইলফলকের সামনে ছবি তুলে যাত্রা শুরু। সঙ্গী জুমন নিয়াজ।
রাস্তায় প্রচুর সাইনবোর্ড চোখে পড়ছে যেখানে মালয়েশিয়ার পারলিস প্রদেশের পথে রাজপরিবারের সদস্যদের ছবি চোখে পড়ে। অন্য দেশের শাসনকর্তারা ‘সুলতান’ উপাধি ব্যবহার করলেও এ প্রদেশের প্রধান এখনো ‘রাজা’ উপাধি ব্যবহার করেন।কিছুটা এগোতেই অল্প চড়াই শুরু হলো। পথের দুই পাশে কেনাফের খেত। অনেক জায়গায় ‘জাভা জুট’ নামে পরিচিত এই শস্যে আমাদের পাটের মতো আঁশ থাকে। এই আঁশ দিয়ে তৈরি হয় দড়ি, কাগজ কিংবা বায়োপ্লাস্টিক।
কেনাফের ফুল অনেকটাই ঢ্যাঁড়সের ফুলের মতো দেখতে।
সূত্র: প্রথম আলো

যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫
সন্ধ্যায় সারা দিনের খবর
২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধ...
মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং
নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন