advertisement

বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশ নিয়ে কেন এতটা চিন্তিত বিজেপি

বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশ নিয়ে কেন এতটা চিন্তিত বিজেপি
উত্তর প্রদেশে দলীয় সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ডানে) ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০ অক্টোবর ২০২৬, লক্ষ্ণৌ
ফটো কার্ড প্রিন্ট

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিধান পরিষদের নির্বাচন বিজেপির চিন্তা বাড়িয়েছে। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে দলীয় কোন্দল ও শরিকি অসন্তোষ মেটাতে তৎপর হয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আগামী বছরের গোড়ায় উত্তর প্রদেশ বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে লক্ষ্ণৌ গিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে শাহ বলেছেন, মান-অভিমান, ক্ষোভ-বিক্ষোভ ভুলে যান, যা কিছু অপ্রাপ্তি, অসন্তোষ গোমতীর জলে বিসর্জন দিন।রাজ্যের সব জেলার আড়াই হাজার দলীয় নেতাদের এক সম্মেলনে অংশ নিয়ে গতকাল শুক্রবার অমিত শাহ বলেন, ‘সবার সব আশা পূরণ হয় না। অনেকেই অনেক কিছু পান না। এতে মনে ক্ষোভ বা হতাশা জন্মাতেই পারে। আপনাদের মনেও এমন কিছু থাকতে পারে।

কিন্তু দলের স্বার্থে এখান থেকে বেরোনোর পর তা গোমতীর জলে বিসর্জন দিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? পানির নিচে ফুল ফুটেছে, বাস্তব নাকি এআইয়ের কারসাজি? পানির নিচে ফুল ফুটেছে, বাস্তব নাকি এআইয়ের কারসাজি? নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরো... রামলীলায় কংগ্রেসের সমাবেশে মিছিল নিয়ে যেতে দেবে কি পুলিশ রামলীলায় কংগ্রেসের সমাবেশে মিছিল নিয়ে যেতে দেবে কি পুলিশ
advertisement

‘এখনো বিশ্বাস করতে পারছি না ৪০ হাজারের মধ্যে আমিও একজন হবো’

‘এখনো বিশ্বাস করতে পারছি না ৪০ হাজারের মধ্যে আমিও একজন হবো’

ফল প্রকাশের আগে দুই রাত ঘুমাতে পারেননি রিয়ানা। বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে কাঙ্ক্ষিত ফলের জন্য দোয়া করে পেয়েছেন সফলতা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার দিনও লাগল না বাংলাদেশের হারতে

চার দিনও লাগল না বাংলাদেশের হারতে
মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ: ২৭২ ও ১৪২। ওয়েস্ট ইন্ডিজ: ২৪৫ ও ১৭০/২। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।আলোকস্বল্পতা, বৃষ্টি, বজ্রপাত মিলিয়ে চার দিনে অপ্রত্যাশিতভাবে খেলা বন্ধ হয়েছে ৯ বার। প্রতিবারই নষ্ট হয়েছে কিছু না কিছু সময়। প্রথম তিন দিনে নির্ধারিত ২৭০ ওভারের জায়গায় খেলা হতে পেরেছে প্রায় ৬০ ওভার কম। মিরপুর টেস্ট তারপরও শেষ চতুর্থ দিনেই।

ফলাফল—ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে ১–০তে।আজ লাঞ্চের আগেই ১৪২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, লিড দাঁড়ায় মাত্র ১৬৯ রানের। সেটিও না–ও হতে পারত যদি বল হাতে ৪ উইকেট পাওয়ার পর ব্যাট হাতেও টেস্টে নিজের প্রথম ফিফটিটা না করতেন নাঈম হাসান। গতকাল ৫৩ রানে ৬ উইকেট পড়ার পর উইকেটে এসেছিলেন নাঈম। সেখান থেকে বাংলাদেশ যেটুকুই লিড নিতে পেরেছে, তাতে নাঈমকে বিশেষ কৃতিত্ব দিতেই হবে।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি।তারপরও আগের দিনের ৬ উইকেটে করা ৭৯ রানের সঙ্গে আজ আর মাত্র ৬৩ রান যোগ করেই দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’
একটি কারখানার সামনের সড়কে অস্ত্র হাতে সাব্বির

‘একটার মধ্যে যোগাযোগ করবে, ঠিক আছে?....একবার যদি ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না।’ চট্টগ্রাম নগরের পাঁচলাইশে চাঁদার জন্য এক ব্যক্তিকে এভাবেই মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।চাঁদার জন্য হুমকি দেওয়া এই ব্যক্তির নাম সাব্বির হোসেন ওরফে সানি।

তিনি বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। তাঁর বাড়ি সাতক্ষীরায় হলেও দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম নগরের হামজারবাগে বসবাস করে আসছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্টে নগরের হামজারবাগের মোহাম্মদ ইউসুফ নামের এক প্রবাসীর ছেলেকে ফোন করে চাঁদা দাবি করেন সাব্বির। মোহাম্মদ শওকত নামের ইউসুফের ওই ছেলেও প্রবাসী ব্যবসায়ী। মুঠোফোনে সাব্বির তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো।

তাঁর সঙ্গে কথা বলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন