advertisement

যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫

যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫
যশোরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শনিবার দুপুরে
ফটো কার্ড প্রিন্ট

যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৫৫ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। একই সঙ্গে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থী। গত বছর ৫ হাজার ৯৯৫ জন জিপিএ–৫ পেয়েছিলেন। ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ করায় এমন ফল হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের। তবে বিষয়টিকে ফল বিপর্যয় বলতে নারাজ বোর্ডের কর্মকর্তারা।

যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল মতিন সাংবাদিকদের বলেন, ‘এটি ফলাফল বিপর্যয় নয়; এটি সঠিক মূল্যায়নের প্রতিফলন। আমরা শিক্ষার গুণগত মান বা কোয়ালিটি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছি।’যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার খুলনা বিভাগের ১০টি জেলার ৫৭০টি কলেজের ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন, পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ।

অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পাসের হার ৫ শতাংশ কমেছে।ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে যশোরের ঝিকরগাছা উপজেলার আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, এখন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না আসার একধরনের অসুস্থ প্রবণতা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দিল মোংলা বন্ধুসভা কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দিল মোংলা বন্ধুসভা পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১২ পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ |... শত্রুতার আগুনে পুড়ল নারী উদ্যোক্তার স্বপ্নের ‘পিঠা ঘর’ শত্রুতার আগুনে পুড়ল নারী উদ্যোক্তার স্বপ্নের ‘পিঠা ঘর’ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯ ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু
advertisement

কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দিল মোংলা বন্ধুসভা

কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দিল মোংলা বন্ধুসভা
মোংলা বন্ধুসভার একটি ভালো কাজ

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে কিশোর–কিশোরীদের হাতে তুলে দিয়েছে মোংলা বন্ধুসভা। ৩১ অক্টোবর এ কর্মসূচি পালন করা হয়।এদিন মোংলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বন্ধুসভার বন্ধুরা কিশোর–কিশোরীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রচারণা চালান।

‘বই বাড়ায় জ্ঞান, ছড়ায় আলো’ প্রতিপাদ্যে তাদের মধ্যে বই ও কলম বিতরণ করা হয়।মোংলা বন্ধুসভার একটি ভালো কাজ।মোংলা বন্ধুসভার সভাপতি অনিক হোসেন বলেন, ‘বই একমাত্র বন্ধু, যা কখনই আমাদের সঙ্গ ছাড়ে না। বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে আরও শাণিত করতে পারব।

বিভিন্ন যুগের লেখকদের বই আমাদের আলোর পথ দেখায় আর তাঁদের দেখানো সেই পথে আমরা খুঁজে পাব জ্ঞানের জগৎ।’কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, বন্ধুসভার বন্ধু ও স্থানীয় কিশোর-কিশোরীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১২

পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১২

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন: প্রাইম ব্যাংক নিবেদিত ‘লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন–৩’।এ পর্বের অতিথি মজার ইশকুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ। পথশিশুদের শিক্ষা, জীবনমান উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কীভাবে কাজ শুরু করেছিলেন তিনি, সেই গল্পই শুনিয়েছেন এ পর্বে।বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি....

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শত্রুতার আগুনে পুড়ল নারী উদ্যোক্তার স্বপ্নের ‘পিঠা ঘর’

শত্রুতার আগুনে পুড়ল নারী উদ্যোক্তার স্বপ্নের ‘পিঠা ঘর’
নরসিংদীর শিবপুরে নারী উদ্যোক্তা নিপা ইসলামের পিঠার কারখানায় শুক্রবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে সবকিছু পুড়ে গেছে। শনিবার সকালে তোলা

সাড়ে তিন বছর আগে শখের বশে নিজের বানানো নকশি পিঠার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নিপা ইসলাম। সেই ছবি দেখে অনেকে অনলাইনে পিঠার অর্ডার দিতে থাকেন। ভালো সাড়া পেয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় তিনি হয়ে উঠেন একজন নারী উদ্যোক্তা।ফেসবুকে পেজ খুলে ‘পিঠা ঘর’ নাম দেন। বাড়িতে তৈরি করেন পিঠা তৈরির কারখানা। বর্তমানে ৪৩ জন নারী-পুরুষ ওই পিঠা ঘরে কাজ করেন।

মাসে ৮ থেকে ১০ লাখ টাকার পিঠা বিক্রি করেন তিনি।নরসিংদীর শিবপুরের এই নারী উদ্যোক্তার সব স্বপ্ন ও উপার্জনের অবলম্বন শত্রুতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিপার পিঠা তৈরির কারখানায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন তাঁর থাকার ঘরসহ আশপাশের পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে।

এতে পিঠা তৈরির কারখানা, সব সরঞ্জাম, আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এ ঘটনায় আজ শনিবার দুপুর ১২টার দিকে নিপা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলা করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন