কুমিল্লা জেলা পুলিশের কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে এক রাতে আরও ২৩৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১২৯ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুমিল্লাউঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
সূত্র: প্রথম আলো

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’
এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন
নয় মাসে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ২,৩৩৪ কোটি টাকার, কেন
বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে
এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন