ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক। তাঁর জায়গায় কনকাসশন সাব হিসেবে খেলেন জাকের আলী। এবার দ্বিতীয় টেস্টের দল থেকেও ছিটকে গেছেন মুমিনুল।তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দলে ঢুকেছেন অমিত হাসান। প্রথম টেস্টের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে বিসিবি।
কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে একজন ক্রিকেটারকে অন্তত ৭ দিন বিশ্রামে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টের দলে নেই মুমিনুল।গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর জায়গায় দলে ফেরা অমিতের। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটসম্যান।
এরপর অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তান টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাঁকে।মুমিনুলের জায়গায় দলে ঢুকেছেন অমিত হাসানজাতীয় ক্রিকেট লিগের চলমান রাউন্ডেও খেলছেন অমিত।
সূত্র: প্রথম আলো

ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল
প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন