ইহুদি ও আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনের সমর্থনে স্থানীয় সময় আজ শনিবার রাতে ইসরায়েলজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার রাতেও বহু মানুষ ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে প্ল্যাকার্ড–ব্যানার হাতে জড়ো হয়েছিলেন।ইসরায়েলে ভোটের পর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিক্ষোভ মিছিলের এ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি।স্ট্যান্ডিং টুগেদার নামের একটি গোষ্ঠী আজকের বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। তাদের দাবি, আরবদের ভোটের মূল্য ইহুদিদের ভোটের সমান। আরব নাগরিকদেরও দেশের ভবিষ্যৎ নির্ধারণে পূর্ণ অংশীদার হতে দিতে হবে।বিক্ষোভ সমাবেশের আয়োজকপরিবর্তনের পক্ষে ভোট দেওয়া ইহুদি-আরব সংখ্যাগরিষ্ঠের প্রতিফলন পরবর্তী সরকারেও থাকতে হবে।
এখন আমাদের অংশীদারত্ব থেকে সরে যাওয়ার সময় নয়; বরং এটিকে এমন একটি রাজনৈতিক শক্তিতে পরিণত করার সময়, যা বাস্তবতার পরিবর্তন ঘটাবে।আয়োজকেরা জানিয়েছেন, মঙ্গলবারের নির্বাচনের পর এমন (ইহুদি–আরব জোট) একটি সরকার গঠনের দাবিতে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ার, পাশাপাশি বীরশেবা, হাইফা ও তাইবেতে তারা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।এবারের ভোটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে কট্টর ড...
সূত্র: প্রথম আলো

পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে...
বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ
পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ
এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি
তৃতীয় সপ্তাহের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, হ্যালোইন ঘিরে বাড়তি সতর্কতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন