advertisement

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা
নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে বিক্ষোভ করেন তৈরি পোশাকশ্রমিকেরা। সাভার, ঢাকা
ফটো কার্ড প্রিন্ট

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।আশুলিয়া থানা–পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তারা জানান, আজ শনিবার সকাল থেকে জিরাবো এলাকার নাঈম নিটওয়ারের শ্রমিকেরা কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন।

এরপর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।পুলিশ ও সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকদের ভাষ্য, একপর্যায়ে নাঈম নিটওয়ারের শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫ গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫ ‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা ‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা
advertisement

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে সাবেক সেনাকর্মী গ্রেফতার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে সাবেক সেনাকর্মী গ্রেফতার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি ও ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য সরবরাহের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে ভারতের এক সাবেক সেনাকর্মীকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ

পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ
আটলান্টিক মহাসাগরের কোলে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের কোরভো দ্বীপ। ছবির সামনের অংশে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’ ও বিমানবন্দর দেখা যাচ্ছে

রাতের আকাশে কৃত্রিম আলোর কারণে পথভোলা পাখিদের জীবন রক্ষায় কোরভো দ্বীপের মানুষ প্রতিবছর শরতে শহরের সব বাতি নিভিয়ে দেন।পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল আজোরেস দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ কোরভো। বছরে একবার এই দ্বীপ পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। কোনো বিদ্যুৎ বিপর্যয় বা দুর্যোগের কারণে নয়, দ্বীপের প্রায় সাড়ে ৪০০ বাসিন্দা স্বেচ্ছায় বাতি নিভিয়ে দেন। টানা পাঁচ রাত তাঁরা এই অদ্ভুত আঁধারে ডুবে থাকেন।

উদ্দেশ্য একটাই—সামুদ্রিক পাখির ছানাদের জীবন বাঁচানো।আটলান্টিক মহাসাগরের স্থানীয় সামুদ্রিক পাখি ‘কোরিস শিয়ারওয়াটার’। সমুদ্রের উদ্দেশে প্রথম উড়াল দেওয়ার আগে ছানারা তিন মাস বাসায় কাটায়। ওড়ার সময় আকাশের তারার আলো দেখে দিক চিনে নেয়; কিন্তু সভ্যতার কৃত্রিম আলো এই পাখিদের জন্য বিপদ ডেকে আনে। রাস্তার আলোকে তারা আকাশের তারা ভেবে ভুল করে। বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে আছড়ে পড়ে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’-এর রাস্তায়।

এতে অসংখ্য পাখির মৃত্যু হয়।পাখির এই পরিণতি দেখে ১৯৯১ সালে দ্বীপের মানুষ সচেতন হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
সাত দফা দাবিতে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। শনিবার খুলনার শিববাড়ি মোড়ে

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যাঁরা গণভোটের সিদ্ধান্ত অমান্য করছেন, তাঁদের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্রমান্বয়ে আন্দোলন শক্তশালী করা হবে।

আজ শনিবার বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ি মোড়ে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন।সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবেবিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, যাঁরা নির্বাচনের আগে বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করবেন, তাঁরা ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন বলছেন গণভোট মানেন না।

৭০ ভাগ ভোটার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন