advertisement

১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা

১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা
ফটো কার্ড প্রিন্ট

নতুন বেতনকাঠামো অনুযায়ী আজ ১ নভেম্বর রোববার সকালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা বেতন পেয়েছেন। তাঁদের অনেকেই মুঠোফোনে সেই বার্তা পেয়েছেন। তাঁরা অক্টোবর মাসের বেতনের পাশাপাশি আগের তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) বাড়তি বেতনের বকেয়া টাকাও পেয়েছেন।১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী ও ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই বাড়তি বেতন পেলেও বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) করতে না পারায় কেউ কেউ বেতন পাননি।

তাঁদের সংখ্যা এক লাখের কাছাকাছি বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, সকাল ১০টার পর থেকে তাঁদের মুঠোফোনে নতুন বেতনের হিসাবে টাকা পাওয়ার বার্তা এসেছে। যাঁদের পে ফিক্সেশন চূড়ান্ত হয়নি, তাঁরা আগামী ২–৩ দিনের পাবেন বলে আশা করছেন তাঁরা।সূত্রগুলো জানায়, নতুন বেতনকাঠামোতে কিছু জটিলতা রয়ে গেছে এখনো।

তা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগের অনেক কর্মচারী আবেদন করেছেন।কর্মচারীদের অভিযোগ, নতুন বেতনকাঠামোয় বেতন নির্ধারণ করতে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জ্যেষ্ঠতা ও গ্রেডের ক্রমে অসংগতি দেখা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তিন বছরের মধ্যে চার খাতের 
সংস্কার সম্পন্ন করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য তিন বছরের মধ্যে চার খাতের সংস্কার সম্পন্ন করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো চুরির পেছনে দায়ী উত্তর কোরিয়া: এফবিআই বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো চুরির পেছনে দায়ী উত্তর কোরিয়া: এফবিআই বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকারর... মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা
advertisement

অনিশ্চয়তার মুখে উদীয়মান ফুটবলার প্রতিমার ক্যারিয়ার

অনিশ্চয়তার মুখে উদীয়মান ফুটবলার প্রতিমার ক্যারিয়ার

জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দেশের পাশাপাশি বিদেশের মাঠেও খেলেছেন প্রতিমা মুন্ডা। ফুটবল ঘিরেই ছিল তার স্বপ্ন। কিন্তু খেলার মাঠে পাওয়া গুরুতর চোট এবং পরিবারের আর্থিক সংকটে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’

‘৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’

আগামী ৩ মাসের মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার। এরমধ্যে শুধু ঢাকা শহর থেকেই ২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবির সমাবর্তনের কারণে পরিবর্তন হলো শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

ঢাবির সমাবর্তনের কারণে পরিবর্তন হলো শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন