ক্রিপ্টোকারেন্সি বাজারের বিস্তার, ব্লকচেইনের নিরাপত্তাত্রুটি ও বৈশ্বিক সাইবার অপরাধের গভীরতার কারণে ক্রিপ্টো খাতে হ্যাকিংয়ের ঘটনা বাড়ছে। ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় সাইবার আক্রমণ এবং হ্যাকিংয়ের মাধ্যমে বড় ধরনের আর্থিক ক্ষতির ঘটনা প্রায়ই ঘটে থাকে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ৬৩০ কোটি ডলারের বাইন্যান্স হ্যাকিং থেকে শুরু করে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন বড় কেলেঙ্কারি ডিজিটাল সম্পদের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।
হ্যাকিংয়ের সময় ক্ষতির পরিমাণ বিশাল হলেও অনেক ক্ষেত্রে পরবর্তী সময় কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ ও ফ্রিজ করার মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ তহবিল পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।হ্যাকিংয়ের তালিকায় দেখা যায়, ২০২৬ সালের অক্টোবরে বাইন্যান্সে প্রায় ৬৩০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ হ্যাকিংয়ের ঘটনা ঘটে।
তবে বাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ই হি জানান, এর মধ্যে ২৮৩ কোটি ডলারের বেশি অর্থ এরই মধ্যে ফ্রিজ করা হয়েছে এবং সব ক্ষতি বাইন্যান্স নিজে বহন করবে।এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাইবিট এক্সচেঞ্জে প্রায় ১৫০ কোটি ডলারের সাইবার হামলার ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো

মানুষের মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ও আমাদের গ্রামের স্বপ্ন
রোবট দিয়ে অস্ত্রোপচার কীভাবে হয়
ইলন মাস্কের অদ্ভুত ভবিষ্যদ্বাণী
‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে
তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন