advertisement

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা
ক্রিপ্টোকারেন্সি
ফটো কার্ড প্রিন্ট

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈদেশিক মুদ্রার সংকট ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সীমাবদ্ধতা—সবকিছু পাশ কাটিয়ে আয়ের নতুন পথ তৈরি করেছে উত্তর কোরিয়া। আয়ের এই বিকল্প পথের মধ্যে রয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরি, পরিচয় গোপন রেখে বিদেশে কর্মী প্রেরণ ইত্যাদি। দেশটির হ্যাকাররা বিশ্বের বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ ও ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে কয়েক বছর ধরে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

সম্প্রতি চীনভিত্তিক বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদ চুরির ঘটনায় আবারও আলোচনায় এসেছে উত্তর কোরিয়ার হ্যাকারদের ভূমিকা। শুধু ক্রিপ্টো চুরি নয়, বিদেশে ভুয়া পরিচয়ে তথ্যপ্রযুক্তি কর্মী পাঠিয়েও অর্থ আয় করছে দেশটি। বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে, এই অর্থের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির যোগসূত্র রয়েছে।

বৈশ্বিক সংবাদমাধ্যম রয়টার্স, যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের প্রতিবেদন থেকে এ তথ্যগুলো পাওয়া গেছে।বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় উত্তর কোরিয়ার প্রবেশের সুযোগ সীমিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
advertisement

সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলার ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে বলে মন্তব্য করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’
বজ্রপাতে নিহত ছয়জনকে মালঞ্চি ইউনিয়নের স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। পাবনা সদর, ৩১ অক্টোবর ২০২৬

পাবনা জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর কবরস্থান। পাশাপাশি ছয়টি নতুন কবর। দাফনের পর কেউ কেউ এসে জিয়ারত করছেন। কেউ আবার দাঁড়িয়ে একনজর দেখছেন। এর আগে কখনো ওই এলাকায় একসঙ্গে এত জনের দাফন হয়েছে কি না, তা স্মরণ করতে পারছেন না কেউ। কবরস্থানের কাছে কথা হয় স্থানীয় বাসিন্দা রুদ্র মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক।

একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম।’ গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের সোনাপাতিল বিলে শখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এই ছয়জনের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে ছয়জনকেই স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

মারা যাওয়া ছয়জন হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), শাজাহান আলীর ছেলে মিজান হোসেন (১২), সুজন ইসলামের ছেলে সাজিদ ইসলাম (১০), শাহাদুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১৮) ও ইবাদত প্রামানিকের ছেলে ইমন প্রামানিক (১৪)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন
রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের উল্লাস

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন, পাসের হার ৫১.৬২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৭.১২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৬৩,২১৯ থেকে কমে ৩৫,৯৪৮-এ দাঁড়িয়েছে। উদ্বেগজনক হলো ইংরেজি বিষয়ে দুর্বলতা; ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডে পাসের হার ৭০% ছুঁতে পারেনি। ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা সামান্য এগিয়ে।

শিক্ষার্থী প্রস্তুতি, পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনার দাবি রাখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন