পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘কক্সবাজার শহরের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যা-রাতে অকারণে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ।’ গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরে এক সুধী সমাবেশে কিশোর গ্যাং নির্মূলের কথা তুলে ধরে তিনি এ কথা বলেন।শহরের লালদিঘির পাড় এলাকায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এ সভা হয়।
‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন তিনি।আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘পর্যটন শহর কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক অবক্ষয় রোধে শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকারও দরকার।
অপরাধ দমনে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, অভিভাবকদেরও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সূত্র: প্রথম আলো

অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
হাইকোর্ট থেকে জামিন পেলেন আখতারুজ্জামান
তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন সামিন, এখন কোথায় চাকরি করেন
বায়ুদূষণে ত্বক ও চুলের ক্ষতি: ব্রণ, অকালবার্ধক্য থেকে চুল পড়া, সুরক্ষায় মানুন ১০টি প...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন