advertisement

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ
বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি কিংবা গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, কোনো পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফলাফলে কোনো পক্ষই স্পষ্ট জয় না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা আরও কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস স্থায়ী হতে পারে।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট—কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনে অন্তত ৬১টি আসন প্রয়োজন।তাহলে নতুন সরকার গঠনের পথ কীকাজটি মোটেও সহজ হবে না। রাজনৈতিক ও আদর্শিক বিভাজন এতটাই গভীর যে আপাতদৃষ্টিতে সহজ মনে হওয়া যেকোনো জোট গঠনও প্রায় অসম্ভব।তবে সরকার গঠন একেবারে অসম্ভব নয়। এমনকি এক বছরের কিছু বেশি সময় টিকে থাকা দুর্বল কোনো জোটও গঠন করা যেতে পারে।

দলীয় নেতারা নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে সমাধানে পৌঁছাতে না পারলে আবারও ভোট দিতে হবে ইসরায়েলিদের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন: এক্সে ইসরায়েলের বিরোধী নেতা লাপিদ জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন: এক্সে ইসরায়েলের বিরোধী নেতা লাপিদ হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন
advertisement

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামার সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে  

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগে বিকল্প অর্থায়নের সুযোগ বাড়াতে চায় বাংলাদেশ।

এ লক্ষ্যে দেশটির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু।জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে অর্থ মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে।বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’

‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই দৃষ্টিকটু ব্যাটিংয়ে ক্যাচ তুলেছেন তাওহিদ হৃদয়

২৮ রানে ২ উইকেট হারিয়ে দল তখন বিপদে। তার ওপর মাথায় আঘাত পাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারছেন না মুমিনুল হক। চারে তাই এলেন তাওহিদ হৃদয়; কিন্তু ব্যাটিংয়ে এসে দ্বিতীয় বলে তিনি যে শট খেললেন, তাতে বিস্ময় শেরেবাংলা স্টেডিয়ামজুড়েই। দল এ রকম পরিস্থিতিতে থাকতেও এভাবে খেলা যায়! রোস্টন চেজের বলে এগিয়ে এসে হৃদয় যেভাবে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন, সেটির ব্যাখ্যা করা কঠিন।

তৃতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসানের কাছেও তা নেই, ‘আসলে ওর মনের মধ্যে কী চলছিল তা তো আমি জানি না।’দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও হৃদয় বোল্ড হয়েছেন চালিয়ে খেলতে গিয়েই।

তখন তাও স্কোরবোর্ডে রান ছিল, খুব দৃষ্টিকটু লাগেনি; কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর বিদায়ের পর ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।যদিও নাঈম হাসান ও জাকের আলীর ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা স্বস্তি নিয়েই আজ দিন শেষ করেছে তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে

ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার

বাংলাদেশ নারী ফুটবল দলের গন্তব্য চট্টগ্রাম। প্রধান কোচ পিটার বাটলারের গন্তব্য ইংল্যান্ড। একদিকে মাঠের প্রস্তুতি, অন্যদিকে কোচের শারীরিক অসুস্থতা। বাংলাদেশ নারী ফুটবল দল এখন এমনই এক পরিস্থিতির সামনে।আবাসিক ক্যাম্প করতে আজ সড়কপথে চট্টগ্রামে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৪২ জন ফুটবলারকে নিয়ে দুটি বাস রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে। তবে দলের সঙ্গে যাননি প্রধান কোচ পিটার বাটলার।

শারীরিক অসুস্থতার কারণে গতকাল মধ্যরাতে ইংল্যান্ডে গেছেন এই ব্রিটিশ কোচ।বাটলারের শরীরে কিছু সমস্যা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর শরীরে টিউমার হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানিয়েছে, প্রথমে ইংল্যান্ডে যেতে চাননি বাটলার। তবে স্ত্রীর জোরাজুরিতে শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য দেশে ফিরেছেন।বাটলার কবে বাংলাদেশে ফিরবেন, সেটিও এখন অনিশ্চিত।

বাফুফের নারী ফুটবল দলের দেখভালের দায়িত্বে থাকা মিডিয়া অফিসার খালিদ মাহমুদ প্রথম আলোকে বলেছেন, ‘চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে ঢাকা ফিরবেন বাটলার।’ পিটার বাটলারতবে চিকিৎসা শেষে কবে নাগাদ ফিরতে পারবেন, তা নির্ভর করছে তাঁর শারীরিক সুস্থতার ওপর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন