advertisement

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব
ক্যাটরিনা কাইফ। ভোগ ইন্ডিয়ার এক্স থেকে
ফটো কার্ড প্রিন্ট

‘বাউন্স ব্যাক? ফ্রম হোয়ার?’ অর্থাৎ ‘ফিরে আসব? কোথা থেকে?’ ২৮ অক্টোবর প্রকাশিত ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ প্রতিবেদনে ক্যাটরিনা এ প্রশ্ন তুলেছেন। ২০২৫ সালের নভেম্বরে ছেলে ভিহানকে জন্ম দেওয়ার পর তাঁর চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের জবাব দিতেই এমন কথা বলেছেন অভিনেত্রী। উৎসবের ছবি থেকে শুরু কটাক্ষ গত ১৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।

সন্তান জন্মের পর দীর্ঘ বিরতি শেষে এটিই ছিল তাঁর উল্লেখযোগ্য জনসমক্ষে উপস্থিতিগুলোর একটি। কিন্তু উৎসবের সাজ ও উপস্থিতি নিয়ে আলোচনার বদলে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের মনোযোগ আটকে যায় তাঁর শরীরের পরিবর্তনে। ক্যাটরিনার আগের ছবি ও সাম্প্রতিক ছবির তুলনা করে নানা কোলাজ ছড়িয়ে পড়ে অনলাইনে। কেউ তাঁর ওজন নিয়ে মন্তব্য করেন, কেউ আবার চেহারার পরিবর্তনকে তাঁর ক্যারিয়ারের ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেন।

এমনকি তাঁকে নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘বেশি ভালো ভালো নয়’, লিখলেন মেহজাবীন ‘বেশি ভালো ভালো নয়’, লিখলেন মেহজাবীন উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল ১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ কোটির সিনেমা বানান ১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ কোটির সিনেমা বানান বেরেক কাম করে না! বেরেক কাম করে না! ‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’ ‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’
advertisement

জনবল নিয়োগ দেবে বম্বে সুইটস, থাকছে না বয়সসীমা

জনবল নিয়োগ দেবে বম্বে সুইটস, থাকছে না বয়সসীমা

বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড ‘জোন ইনচার্জ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন

আতিথেয়তার জন্য কোনটা জরুরি, প্রাচুর্য নাকি হৃদয়ের উদারতা—এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এক আনসার সাহাবি ও তাঁর স্ত্রীর জীবনের একটি ঘটনা থেকে।তাদের ঘরে খাবার ছিল সামান্য, সেই খাবারটুকুও তাঁরা একজন মেহমানকে খাইয়ে দিয়েছিলেন। নিজেরা রাত কাটিয়েছিলেন অভুক্ত অবস্থায়। পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তাঁদের এই আত্মত্যাগের প্রশংসা করেছেন।ক্ষুধার্ত থেকে মেহমানকে খাওয়ানো এক ব্যক্তি নবীজির কাছে এলেন।

নবীজি (সা.) তাঁর খাবারের ব্যবস্থা করতে পরিবারের কাছে খবর পাঠালেন। কিন্তু নবীপত্নীদের ঘরে পানি ছাড়া কিছুই ছিল না। তিনি সাহাবিদের বললেন, ‘কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে গ্রহণ করবে?’একজন সাহাবি এগিয়ে এলেন এবং নবীজির অতিথিকে গ্রহণ করলেন। বাড়িতে গিয়ে তিনি নিজের স্ত্রীকে বললেন, ‘রাসুলের অতিথিকে সম্মান করো (তাঁর আপ্যায়নের ব্যবস্থা করো)।’স্ত্রী জানালেন, ঘরে শুধু সন্তানদের রাতের খাবারটুকুই আছে, এর বাইরে তেমন কিছু নেই।

সাহাবি বললেন, ‘খাবার প্রস্তুত করো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বলো তো এটা কী কাল?

বলো তো এটা কী কাল?
মাঠে ঘাটে ফুটে থাকা কাশফুলে এখনো রয়ে গেছে শরতের রেশ

হেমন্তকাল এসে গেছে জানো তো?শিশিরভেজা ধানের পাতা আনত! কার্তিকের ১ তারিখে হেমন্ত!এসেই গেলেন, পঞ্জিকা কয় তেমন তো!কার্তিক যে বাংলা মাস তা জানো তো!জানতে হবে, মানতে হবে, জ্ঞানত!স্বাধীনতার ছড়াকার্তিক আর অগ্রহায়ণ হেমন্ত!আসবে পিঠা ভেবেই খুশি এ মন তো!অক্টোবরের মধ্য থেকে ডিসেম্বরে,হেমন্তের উড়ন্ত ঘ্রান চাষির ঘরে।

পাকা ধানে খেত ভরেছে, দেখে এসো!পিঠা হবে, পায়েস হবে, চেখে এসো!ডিসেম্বরে বিজয় দিনের উৎসবে,আসবে শীত, তখন শীতের কথা হবে।

হেমন্তে কি তোমাদের সব পরীক্ষা?সরিষা ফুল দেখতে যেও হরিৎ গাঁ।দুই চোখে কি সরিষা ফুল দেখছি সবে,আগেভাগেই সকল পড়া সারতে হবে।আখতার হুসেন: আমাদের ছড়া-দাদুষড়ঋতুর বাংলাদেশের ছয়টি ঋতু,যেন রেখো সুমন লিটন জিতু মিতু!গ্রীষ্ম বর্ষা শরৎ এবং হেমন্ত...শীতের পরে আসবে ঠিকই বসন্ত বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি,ষড়ঋতুর খবর দিতে তাই তো আসি!কিআকে নিয়ে ছড়া

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন