advertisement

১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ কোটির সিনেমা বানান

১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ কোটির সিনেমা বানান
নমিত মালহোত্রা। ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট

একটি অ্যাপল কম্পিউটার আর তিন শিক্ষকের হাত ধরে শুরু হয়েছিল যাত্রা। সেই উদ্যোগ থেকে গড়ে উঠেছে অস্কারজয়ী ভিজ্যুয়াল ইফেক্টস প্রতিষ্ঠান ডিএনইজি। এবার ভারতীয় মহাকাব্যকে আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে নতুনভাবে তুলে ধরতে বড় বাজি ধরেছেন প্রযোজক নমিত মালহোত্রা। মুম্বাইয়ের একটি গ্যারেজে বসে ১৯ বছর বয়সে যে স্বপ্ন দেখেছিলেন নমিত মালহোত্রা, কয়েক দশক পর সেই স্বপ্নই তাঁকে নিয়ে গেছে হলিউডের গুরুত্বপূর্ণ মঞ্চে।

হাতে ছিল একটি অ্যাপল কম্পিউটার, সঙ্গে ভিডিও সম্পাদনা ও কম্পিউটার গ্রাফিকস নিয়ে কাজ করার আগ্রহ। নিজের উদ্যোগে ব্যবসা শুরু করতে পাশে পেয়েছিলেন তিন শিক্ষককে। ছোট সেই উদ্যোগের নাম ছিল ভিডিও ওয়ার্কশপ। সেখান থেকে ধাপে ধাপে গড়ে ওঠে প্রাইম ফোকাস, আর আন্তর্জাতিক ভিজ্যুয়াল ইফেক্টস জগতে প্রতিষ্ঠা পায় ডিএনইজি। এখন নমিতের সবচেয়ে বড় স্বপ্ন ‘রামায়ণ’।

পরিচালক নীতেশ তিওয়ারির এই দুই পর্বের মহাকাব্যিক সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওলসহ একাধিক তারকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বেরেক কাম করে না! বেরেক কাম করে না! ‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’ ‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’ ছিনতাইকারীর কবলে এক রাত ছিনতাইকারীর কবলে এক রাত এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে
advertisement

তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান

তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান
সেঞ্চুরির পর সাদমান। আজ সকালের সেশনে

রাতভর অপেক্ষাটা নিশ্চয়ই দীর্ঘ ছিল সাদমান ইসলামের!সেঞ্চুরিটা কীভাবে করবেন, উদ্‌যাপনটা কীভাবে হবে—কল্পনায় হয়তো ভেসে উঠেছে সেসবও। তা আজ বাস্তবে রুপান্তর করতে সাদমানের অপেক্ষাটা দীর্ঘ হলো না। ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দুই বল লেগেছে তাঁর। জশুয়া বিশপের দ্বিতীয় বলে দুই রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান সাদমান। তবে টেস্টে ১৭ ইনিংস পর পাওয়া এই সেঞ্চুরি বড় করতে পারেননি সাদমান।

১০৫ রানে টেস্টে বিশপের প্রথম শিকার হন।তানজিদ হাসানের সঙ্গী হয়ে গতকাল সাদমান যখন ইনিংস উদ্বোধনে নামেন, তখন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন পেসাররা। সাদমানও যেন ঠিক করে রেখেছিলেন, নতুন বলটা খেলবেনই না। একের পর এক বল শুধু ‘লিভ’ করে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও একটু একটু করে কেবল বিরক্তই হয়েছেন, কিন্তু সাদমান ধৈর্য হারাননি একেবারেই। ১৬তম বলে পেয়েছেন প্রথম রান। প্রথম বাউন্ডারি পেয়েছেন নবম ওভারে। সেটা বাংলাদেশেরও প্রথম বাউন্ডারি।

শুরুর সেই পেস ব্যাটারির পর কাল ১১তম ওভার থেকে স্পিন শুরু করে ক্যারিবীয়রা।সেঞ্চুরির পর সিজদায় সাদমানবোলিংয়ে এসে প্রথম ওভারেই টার্ন পান চেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্যানেলের পিঠখোলা কালো গাউনে অনন্যার বোল্ড লুক

শ্যানেলের পিঠখোলা কালো গাউনে অনন্যার বোল্ড লুক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করছেন অনন্যা পাণ্ডে। সম্প্রতি এল ইন্ডিয়া বিউটি অ্যাওয়ার্ডসে শ্যানেল লুকটি বেশ পছন্দ করেছেন তাঁর ফ্যাশনিস্তা ভক্তরা ।ফ্যাশনে কালো পোশাকের আবেদন চিরকালীন। তবে কাট, নকশা আর স্টাইলিংয়ের ভিন্নতায় সেই পরিচিত কালো পোশাকেও যোগ করা যায় নতুন মাত্রা।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘এল ইন্ডিয়া বিউটি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তেমনই এক নজরকাড়া লুকে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের পিঠখোলা কালো গাউন আর নজরকাড়া গয়নায় তাঁর সাজে ছিল আধুনিক গ্ল্যামারের ছোঁয়া।পিঠখোলা গাউনে সাহসী অনন্যাশ্যানেলের ২০২৬ সালের ফল কালেকশনের পোশাক বেছে নিয়েছিলেন অনন্যা।

ব্র্যান্ডটির সৃজনশীল পরিচালক ম্যাথিউ ব্লাজির নকশা করা কালো গাউনটিতে রয়েছে বোট নেকলাইন ও ফুলস্লিভ, যা পোশাকে এনেছে আভিজাত্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নীহা কি হালকা সাজেই থাকতে ভালোবাসেন, দেখুন ৯টি ছবি

নীহা কি হালকা সাজেই থাকতে ভালোবাসেন, দেখুন ৯টি ছবি
সি গ্রিন শাড়িতে মিষ্টি সাজে নীহা

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো?’ এখন আলোচিত। নাটকটিতে নবনীতা চরিত্রে অভিনয় করেছেন নীহা।

দেখে নিন দারুণ কিছু রঙের পোশাকে নীহার মিষ্টি কয়েকটি ছবিসি গ্রিন শাড়িতে মিষ্টি সাজে নীহাকপালে কালো টিপ আর টেনে বাঁধা খোঁপায় নীহার সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানা‘মন ফাগুন’ ধারাবাহিকের অভিনেত্রী সৃজলাকে নিয়ে বিগ বসে তুলকালামমিষ্টি হাসিতে মিষ্টি নীহাআকাশনীল কামিজে সবুজ মেঠো পথেদুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন হৃদি শেখ?পার্পল কামিজেদিনের আলোয় বেগুনি রঙের পোশাক আর ঢেউখেলানো চুলের সমন্বয় নীহাকে আরও মায়াবী করে তুলেছেকপালে কালো টিপ, চোখে কাজলরাফসান-সুনেরাহর কি সত্যিই বাগদান হয়েছে?সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় নীহাকে বেশির ভাগ সময়ই ন্যাচারাল মেকআপে দেখা যায়সম্প্রতি ‘ভালো আছো তো’ নাটকে নবনীতা চরিত্রে সাধারণ সাজ-পোশাকে নীহার উপস্থিতি নজর কেড়েছেপুচির মা প্রথমবার বানালেন যে পদ, দেখুন রেসিপি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন