রাতভর অপেক্ষাটা নিশ্চয়ই দীর্ঘ ছিল সাদমান ইসলামের!সেঞ্চুরিটা কীভাবে করবেন, উদ্যাপনটা কীভাবে হবে—কল্পনায় হয়তো ভেসে উঠেছে সেসবও। তা আজ বাস্তবে রুপান্তর করতে সাদমানের অপেক্ষাটা দীর্ঘ হলো না। ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দুই বল লেগেছে তাঁর। জশুয়া বিশপের দ্বিতীয় বলে দুই রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান সাদমান। তবে টেস্টে ১৭ ইনিংস পর পাওয়া এই সেঞ্চুরি বড় করতে পারেননি সাদমান।
১০৫ রানে টেস্টে বিশপের প্রথম শিকার হন।তানজিদ হাসানের সঙ্গী হয়ে গতকাল সাদমান যখন ইনিংস উদ্বোধনে নামেন, তখন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন পেসাররা। সাদমানও যেন ঠিক করে রেখেছিলেন, নতুন বলটা খেলবেনই না। একের পর এক বল শুধু ‘লিভ’ করে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও একটু একটু করে কেবল বিরক্তই হয়েছেন, কিন্তু সাদমান ধৈর্য হারাননি একেবারেই। ১৬তম বলে পেয়েছেন প্রথম রান। প্রথম বাউন্ডারি পেয়েছেন নবম ওভারে। সেটা বাংলাদেশেরও প্রথম বাউন্ডারি।
শুরুর সেই পেস ব্যাটারির পর কাল ১১তম ওভার থেকে স্পিন শুরু করে ক্যারিবীয়রা।সেঞ্চুরির পর সিজদায় সাদমানবোলিংয়ে এসে প্রথম ওভারেই টার্ন পান চেজ।
সূত্র: প্রথম আলো

টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর
ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা
আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার
আজ টিভিতে যা দেখবেন (২৯ অক্টোবর ২০২৬)
মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন