হেমন্তকাল এসে গেছে জানো তো?শিশিরভেজা ধানের পাতা আনত! কার্তিকের ১ তারিখে হেমন্ত!এসেই গেলেন, পঞ্জিকা কয় তেমন তো!কার্তিক যে বাংলা মাস তা জানো তো!জানতে হবে, মানতে হবে, জ্ঞানত!স্বাধীনতার ছড়াকার্তিক আর অগ্রহায়ণ হেমন্ত!আসবে পিঠা ভেবেই খুশি এ মন তো!অক্টোবরের মধ্য থেকে ডিসেম্বরে,হেমন্তের উড়ন্ত ঘ্রান চাষির ঘরে।
পাকা ধানে খেত ভরেছে, দেখে এসো!পিঠা হবে, পায়েস হবে, চেখে এসো!ডিসেম্বরে বিজয় দিনের উৎসবে,আসবে শীত, তখন শীতের কথা হবে।
হেমন্তে কি তোমাদের সব পরীক্ষা?সরিষা ফুল দেখতে যেও হরিৎ গাঁ।দুই চোখে কি সরিষা ফুল দেখছি সবে,আগেভাগেই সকল পড়া সারতে হবে।আখতার হুসেন: আমাদের ছড়া-দাদুষড়ঋতুর বাংলাদেশের ছয়টি ঋতু,যেন রেখো সুমন লিটন জিতু মিতু!গ্রীষ্ম বর্ষা শরৎ এবং হেমন্ত...শীতের পরে আসবে ঠিকই বসন্ত বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি,ষড়ঋতুর খবর দিতে তাই তো আসি!কিআকে নিয়ে ছড়া
সূত্র: প্রথম আলো