advertisement

তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান

তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান
সেঞ্চুরির পর সাদমান। আজ সকালের সেশনে
ফটো কার্ড প্রিন্ট

রাতভর অপেক্ষাটা নিশ্চয়ই দীর্ঘ ছিল সাদমান ইসলামের!সেঞ্চুরিটা কীভাবে করবেন, উদ্‌যাপনটা কীভাবে হবে—কল্পনায় হয়তো ভেসে উঠেছে সেসবও। তা আজ বাস্তবে রুপান্তর করতে সাদমানের অপেক্ষাটা দীর্ঘ হলো না। ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দুই বল লেগেছে তাঁর। জশুয়া বিশপের দ্বিতীয় বলে দুই রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান সাদমান। তবে টেস্টে ১৭ ইনিংস পর পাওয়া এই সেঞ্চুরি বড় করতে পারেননি সাদমান।

১০৫ রানে টেস্টে বিশপের প্রথম শিকার হন।তানজিদ হাসানের সঙ্গী হয়ে গতকাল সাদমান যখন ইনিংস উদ্বোধনে নামেন, তখন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন পেসাররা। সাদমানও যেন ঠিক করে রেখেছিলেন, নতুন বলটা খেলবেনই না। একের পর এক বল শুধু ‘লিভ’ করে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও একটু একটু করে কেবল বিরক্তই হয়েছেন, কিন্তু সাদমান ধৈর্য হারাননি একেবারেই। ১৬তম বলে পেয়েছেন প্রথম রান। প্রথম বাউন্ডারি পেয়েছেন নবম ওভারে। সেটা বাংলাদেশেরও প্রথম বাউন্ডারি।

শুরুর সেই পেস ব্যাটারির পর কাল ১১তম ওভার থেকে স্পিন শুরু করে ক্যারিবীয়রা।সেঞ্চুরির পর সিজদায় সাদমানবোলিংয়ে এসে প্রথম ওভারেই টার্ন পান চেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার আজ টিভিতে যা দেখবেন (২৯ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৯ অক্টোবর ২০২৬) মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল
advertisement

‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস’ কেন, কারণ জানালেন সৌরভ গাঙ্গুলি

‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস’ কেন, কারণ জানালেন সৌরভ গাঙ্গুলি

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। দীর্ঘদিন ধরে এটি উপস্থাপনা করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। তার প্রাণবন্ত উপস্থাপনায়.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে ফল খাওয়া এখন বিলাসিতা

দেশে ফল খাওয়া এখন বিলাসিতা
খুচরা দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মাল্টাসহ বিভিন্ন ফল

দেশের বাজারে বছর বছর ফলের দাম বেড়েছে। আর তা স্বল্প আয়ের মানুষের নাগালছাড়া হয়েছে।ডেঙ্গু রোগীর পথ্য হিসেবে মাল্টার চাহিদা বেশি। রাজধানীর বাজারে ২০২০ সালের জুলাইয়ে এক কেজি মাল্টার দাম ছিল ১২০-১৫০ টাকা। একই মাল্টা এখন বিক্রি হয় ৩৫০-৩৮০ টাকা কেজি। গত সেপ্টেম্বরে দাম আরও চড়া ছিল। কেজি ছিল ৪২০ থেকে ৪৫০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) একটি প্রতিবেদন বলছে, মাল্টা, আপেল, নাশপাতি ও আঙুরের ওপর বছর বছর শুল্ক–কর বাড়িয়েছে সরকার। ফলে সরকারের আয় বেড়েছে। কিন্তু এসব ফল মানুষের নাগালছাড়া হয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, বিদেশি ফল যখন দামি হয়েছে, তখন দেশি ফল আর সস্তা থাকেনি। দেশি ফলের দামও বেড়েছে। যেমন এক হালি সাগর কলা ২০২০ সালের জুলাইয়ে ছিল ২০-২৫ টাকা। এখন তা ৪০-৫০ টাকা।

আকারে ছোট হলে দাম কিছুটা কমে পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাশাপাশি চার কবরে শায়িত একই পরিবারের চারজন

পাশাপাশি চার কবরে শায়িত একই পরিবারের চারজন
বাবা নাহিদুর রহমান ও মা আফসানা মতিন তানজির সঙ্গে দুই মেয়ে ইনায়া ও ইহানা। কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মারা যান একই পরিবারের এই চারজন

পাশাপাশি খোঁড়া হয় চারটি কবর। দুটি বড়, দুটি ছোট। জানাজা শেষে মরদেহগুলো দাফন হয় পাশাপাশি এই চার কবরে।কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মারা যান যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের একই পরিবারের এই চারজন।

১১ দিন পর গতকাল বুধবার ভোরে তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।টুপটুপ রিসোর্টে আরও এক মরদেহ উদ্ধার, ১০ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরনিহত ব্যক্তিরা হলেন নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৬) ও সুনাইনা ইহানা (৩)।

উপজেলার বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের মরদেহ পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়।পরিবারের সদস্যরা জানান, পূজার ছুটি পেয়ে ১৫ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে যান নাহিদুর রহমান, তাঁর স্ত্রী ও দুই মেয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন