advertisement

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার
হুলিয়ান আলভারেজ ও নিকো পাজ
ফটো কার্ড প্রিন্ট

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। শুধুই একটা সংখ্যা? মোটেও না। এ জার্সির সঙ্গে জড়িয়ে আছে ডিয়েগো ম্যারাডোনার জাদু, লিওনেল মেসির মহাকাব্য। আর্জেন্টাইন ফুটবলে ১০ নম্বর মানেই যেন বিশেষ কিছু। একটুকরা কাপড়ে সেলাই করা একটা সংখ্যা, অথচ তার ভার পাহাড়সমান!গত আগস্টে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকেই তাই আর্জেন্টিনার ফুটবলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

কে হবেন মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি?বেশির ভাগ বিশেষজ্ঞের চোখে উত্তরটা নিকো পাজ। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো অন্য একজনকে বেছে নিয়েছেন। তাঁর পছন্দ হুলিয়ান আলভারেজ।মজার ব্যাপার, রোমেরো যাঁকে ১০ নম্বর জার্সির যোগ্য মনে করছেন, সেই আলভারেজই নাকি জার্সিটা পরতে চান না!

আর্জেন্টিনার দুই সাংবাদিক ভাই এস্তেবান এদুল ও গাস্তন এদুলের পরিচালিত ‘লস এদুল’ ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘আমার মতে, হুলিয়ানের ১০ নম্বর পরা উচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা আজ টিভিতে যা দেখবেন (২৯ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৯ অক্টোবর ২০২৬) মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি
advertisement

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবরের সামনে তাঁর বোন হেনা পশারী

বাংলাদেশের সার্বভৌমত্ব সীমিতকরণ প্রক্রিয়া রাজনৈতিক-অর্থনৈতিকভাবে হয়তো দেশ-বিদেশে সবাই প্রায় মেনে নিয়েছে, তবে এর সামাজিক ফল হতে পারে উদ্বেগজনক। সার্বভৌমত্ব সীমিতকরণ প্রক্রিয়াকে ইংরেজিতে ‘ডি-সভেরেনাইজেশন’ বলে উল্লেখ করা যায়। এটা হতে পারে স্বেচ্ছামূলকভাবে, জবরদস্তিমূলক পথেও। বাংলাদেশে উভয়ের মিশ্র পদ্ধতিতে হচ্ছে। ফলাফল একই দাঁড়াচ্ছে।

রাজনীতি ও সমাজজীবনে এ দেশে ঐতিহাসিকভাবে সাংস্কৃতিক ও ধর্মীয় জাতীয়তাবাদের উত্তাপ ও ব্যবহার অত্যধিক। তার আড়ালেই সার্বভৌমত্ব সংকোচন বহুকাল ধরে ধীরলয়ে এগোচ্ছে এবং এখন লাজলজ্জার মোড়ক ভেঙে সেটা বেশ স্পষ্ট অবয়ব পেয়েছে।সার্বভৌমত্ব হাতছাড়া হওয়ার বিষয় বহু বিশ্বগোষ্ঠীর অভিজ্ঞতায় আছে। বিশ্ব বাণিজ্য সংস্থাসহ আন্তর্জাতিক অনেক কাঠামো সার্বভৌমত্বের পরম ধরন বহু আগে খাটো করেছে।

ব্যবসা-বাণিজ্যের অনেক আন্তর্জাতিক নিয়মকানুন, বিভিন্ন সনদে সম্মতির জন্য দেশীয় বিধিবিধান সংশোধন নিয়ন্ত্রিত সার্বভৌমত্বের কথা জানায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ কোটির সিনেমা বানান

১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ কোটির সিনেমা বানান
নমিত মালহোত্রা। ইনস্টাগ্রাম থেকে

একটি অ্যাপল কম্পিউটার আর তিন শিক্ষকের হাত ধরে শুরু হয়েছিল যাত্রা। সেই উদ্যোগ থেকে গড়ে উঠেছে অস্কারজয়ী ভিজ্যুয়াল ইফেক্টস প্রতিষ্ঠান ডিএনইজি। এবার ভারতীয় মহাকাব্যকে আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে নতুনভাবে তুলে ধরতে বড় বাজি ধরেছেন প্রযোজক নমিত মালহোত্রা। মুম্বাইয়ের একটি গ্যারেজে বসে ১৯ বছর বয়সে যে স্বপ্ন দেখেছিলেন নমিত মালহোত্রা, কয়েক দশক পর সেই স্বপ্নই তাঁকে নিয়ে গেছে হলিউডের গুরুত্বপূর্ণ মঞ্চে।

হাতে ছিল একটি অ্যাপল কম্পিউটার, সঙ্গে ভিডিও সম্পাদনা ও কম্পিউটার গ্রাফিকস নিয়ে কাজ করার আগ্রহ। নিজের উদ্যোগে ব্যবসা শুরু করতে পাশে পেয়েছিলেন তিন শিক্ষককে। ছোট সেই উদ্যোগের নাম ছিল ভিডিও ওয়ার্কশপ। সেখান থেকে ধাপে ধাপে গড়ে ওঠে প্রাইম ফোকাস, আর আন্তর্জাতিক ভিজ্যুয়াল ইফেক্টস জগতে প্রতিষ্ঠা পায় ডিএনইজি। এখন নমিতের সবচেয়ে বড় স্বপ্ন ‘রামায়ণ’।

পরিচালক নীতেশ তিওয়ারির এই দুই পর্বের মহাকাব্যিক সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওলসহ একাধিক তারকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন

বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন
আয়কর রিটার্ন গ্রহণ চলছে

৬টি কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগে আবেদন চলছে। এতে মোট পদসংখ্যা ২৩৪, সবচেয়ে বেশি শূন্য পদ নারায়ণগঞ্জ কর অঞ্চলে, ৫৫টি। নারায়ণগঞ্জ কর অঞ্চল ১৩ থেকে ২০ গ্রেডের ৬ ক্যাটাগরির পদে নিয়োগে আবেদন শুরু হয়েছে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে। মোট পদসংখ্যা ৫৫। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬। বিস্তারিত দেখুন এই ঠিকানায়।ঢাকা কর অঞ্চল-৬১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪১।

আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৬। বিস্তারিত দেখুন https://www.prothomalo.com/chakri/employment/p7jwg4d6pz এই ঠিকানায়।চট্টগ্রাম কর অঞ্চল-১নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডের ৫ ক্যাটাগরির পদে ২৬ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্তকুমিল্লা কর অঞ্চল১৩ থেকে ২০ গ্রেডের ৭ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন