দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু আজ রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে। আবেদন করা যাবে ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল পাঁচটা পর্যন্ত।ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাস করার পর অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়।ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা।
সূত্র: প্রথম আলো

আসামির পলায়ন
আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
মসজিদকে একটি ‘জীবন্ত প্রতিষ্ঠান’ করবেন যেভাবে
বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে পাশে প্রবাসী পল্লী গ্রুপ
পুরোনো বাস দিয়েই ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন