‘হঠাৎ ২২ অক্টোবর বাড়িওয়ালা বাসা ছাড়তে নোটিশ দেন। তখন দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। ২৬ তারিখে ঢাকায় ফিরে আর এক দিনও বাসায় থাকতে পারিনি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, যেদিন যেখানে পেরেছি, থেকেছি। বাড়িওয়ালার কড়া নির্দেশ, ৩১ তারিখের মধ্যে জিনিসপত্র নিয়ে বাসা ছাড়তে হবে।’ কথাগুলো বলছিলেন ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী।
তিনি রাজধানীর আজিমপুর সরকারি কলোনির (জোন-বি) একটি ভবনে ‘সাবলেট’ থাকতেন, অর্থাৎ ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। এই কলোনিতে ভাড়া থাকা অনেক শিক্ষার্থীর একজন তিনি। আজিমপুর সরকারি কলোনিতে শনিবার বেলা সোয়া ১১টার দিকে গিয়ে ওই ছাত্রীকে পাওয়া যায়। তিনি তখন একটি ভ্যানগাড়িতে আসবাব ও অন্যান্য জিনিসপত্র তুলছিলেন।নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই ছাত্রী বলেন, কথা ছিল বাসা ছাড়তে হলে বাড়িওয়ালা অন্তত দুই মাস আগে জানাবেন।
ভাড়াটে ছাড়তে চাইলেও দুই মাস আগে জানাতে হবে।
সূত্র: প্রথম আলো

কমনীয় কমলাঘণ্টি ফুল
এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন
এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয়
এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন