পড়ন্ত বিকেলে মাঠে ব্যাট-বল হাতে অনুশীলনে ব্যস্ত একদল শিশু-কিশোর। কেউ নেটে বোলিং করছে, কেউ ব্যস্ত ব্যাটিংয়ের কৌশল রপ্তে। বলের লেংথ বুঝে খেলা, ব্যাট ধরার পদ্ধতি, পায়ের অবস্থান—প্রশিক্ষকের নির্দেশনায় শিখছে ক্রিকেটের এসব খুঁটিনাটি। সম্প্রতি এই চিত্র দেখা গেল চট্টগ্রামের সন্দ্বীপের সরকারি হাজী আবদুল বাতেন কলেজের মাঠে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে যিনি ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছিলেন, তাঁর নাম আরিফুল আলম ওরফে খালেদ।
২০১৯ সালে দ্বীপটির শিশু-কিশোরদের প্রশিক্ষণ দিতে তিনি গড়ে তোলেন ‘সন্দ্বীপ ক্রিকেট একাডেমি’। একসময় সন্দ্বীপে ক্রিকেট খেলার প্রচলন ছিল সীমিত। প্রশিক্ষণের সুযোগও ছিল না বললেই চলে। সাগর পেরিয়ে মূল ভূখণ্ডে গিয়ে অনুশীলন কিংবা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছিল কঠিন। সেই সীমাবদ্ধতার মধ্যে দ্বীপের শিশু-কিশোরদের ক্রিকেট শেখানোর উদ্যোগ নেন আরিফুল।
৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হওয়া তাঁর একাডেমিতে এখন সদস্যসংখ্যা ১৫০।নিজের অভিজ্ঞতা থেকে একাডেমিক্রিকেটের টানে ২০১০ সালে সন্দ্বীপ ছেড়ে চট্টগ্রাম নগরে যান আরিফুল।
সূত্র: প্রথম আলো

কমনীয় কমলাঘণ্টি ফুল
এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন
এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয়
এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন