advertisement

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
একটি কারখানার সামনের সড়কে অস্ত্র হাতে সাব্বির
ফটো কার্ড প্রিন্ট

শুভ সকাল। আজ ১ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’একটি কারখানার সামনের সড়কে অস্ত্র হাতে সাব্বির‘একটার মধ্যে যোগাযোগ করবে, ঠিক আছে?....একবার যদি ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না।’ চট্টগ্রাম নগরের পাঁচলাইশে চাঁদার জন্য এক ব্যক্তিকে এভাবেই মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কমনীয় কমলাঘণ্টি ফুল কমনীয় কমলাঘণ্টি ফুল এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয় এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয় এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক
advertisement

কমনীয় কমলাঘণ্টি ফুল

কমনীয় কমলাঘণ্টি ফুল
আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সম্প্রতি ফুটেছে কমলাঘণ্টি ফুল

হেমন্তের এক দুপুরে চোখ আটকে গেল একগুচ্ছ ফুলে। ফুলগুলোর রং কমলা ও হলুদের মিশেল। মনে হলো, সূর্যের আলো যেন ফুলের পাপড়িতে এসে আশ্রয় নিয়েছে। থোকায় থোকায় ফোটা ফুলগুলো এমনভাবে সাজানো, যেন আলোর রং মেখে পুষ্পগুচ্ছ দিয়ে ধরিত্রীকে অঞ্জলি নিবেদন করছে।আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ ভবনের চত্বরে বেশ কিছু ফুল ও বাহারি গাছ আছে। সেগুলোর মধ্যে অনুচ্চ, ঝোপালো এই গাছ আলাদা করে নজর কাড়ে।

হেমন্তের রোদে তার ফুলের সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ঋতু বদলালেও তার শোভা আরও কিছুদিন ধরে প্রকৃতিকে রাঙিয়ে রাখবে।এ গাছের এক সহোদরাকে আমরা প্রায় সবাই চিনি। নাম চন্দ্রপ্রভা বা সোনাপাতি। এ ফুলের রং স্বর্ণাভ হলুদ, যেন পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে আছে পাপড়িতে। আর তারই আরেক সহোদরার ফুলের রং কমলা। গাছটি সম্প্রতি বাংলাদেশে এসেছে। এ কারণে এখনো এর কোনো বাংলা নামকরণ হয়নি।

ইংরেজিতে এর নাম অরেঞ্জ বেল বা অরেঞ্জ ট্রাম্পেট ফ্লাওয়ার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে সরব এনসিপি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে সরব এনসিপি
ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে ফুল নিয়ে যান বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীন। গত শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও জাল ভোটের অভিযোগ তোলে জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় জামায়াত এমন অভিযোগ করলেও উপনির্বাচনে দলটির পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তাঁরা কোলাকুলি করেন, পরস্পরকে মিষ্টিমুখ করান।

জামায়াতের এই ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও–১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। প্রার্থী ছিলেন পাঁচজন। উপনির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও–১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের

ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের সেনা কর্মকর্তাদের সঙ্গে তিনি প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন বলে জানা গেছে

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা শুরুর হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এর ফলে ইরান যুদ্ধ আবারও তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে।৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে আবারও সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে গতকাল শনিবার বলেছেন, ‘কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলে আমরা তাতে আগ্রহী।’সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেনএদিকে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ইসরায়েলে গত ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোটের আনুষ্ঠানিক ফলাফলের এখনো ঘোষণা হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন