প্রেরক: চেনা কেউপ্রাপক: জান্নাতআমার না হয়েও আমার হয়ে থাকা মানুষটির জন্মদিনে শুভ জন্মদিন, প্রিয়তমা।আজকের দিনটি আমার কাছে বছরের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি। কারণ, এই দিনেই পৃথিবী পেয়েছিল আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, শান্তি আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক।
তোমার মুখের হাসিটুকু অটুট থাকুক আজীবন।আজ ৩১ অক্টোবর—আমার না হওয়া মহারানির জন্মদিন।সামর্থ্য থাকলে আজ শহরের প্রতিটি বিলবোর্ডে তোমার নাম লিখে দিতাম। পুরো শহরকে জানিয়ে দিতাম, পৃথিবীতে একজন মানুষ আছে, যে কাউকে নিজের করে না পেয়েও নিঃশব্দে ভালোবেসে যায়। জানিয়ে দিতাম এক অপূর্ণ ভালোবাসার পূর্ণাঙ্গ গল্প।কিন্তু সেই সামর্থ্যটুকু আমার নেই।
তাই শহরের বিলবোর্ডে নয়, এই ছোট্ট চিরকুটের কয়েকটি শব্দে নিজের দীর্ঘশ্বাস আর জমে থাকা ভালোবাসাটুকু সঁপে দিলাম।হয়তো তোমার জীবনের গল্পে আমার কোনো অধ্যায় নেই, তবু আমার অনুভূতির গল্পে তুমি আছ পুরোটাজুড়ে।আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
সূত্র: প্রথম আলো

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি
সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত
পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে...
বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন