শনিবার ঢাকাসহ সারা দেশের ১৪টি কেন্দ্রে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আঞ্চলিক প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার উচ্চমাধ্যমিক ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মূল্যায়ন শেষে প্রতিটি কেন্দ্রের সেরা ১০ জন বিজয়ীর হাতে সনদ ও পদক তুলে দেওয়া হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা অঞ্চলের এ পর্বের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও অর্জনের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিভিন্ন র্যাঙ্কিংয়ে কখনো প্রথম, কখনো দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র: প্রথম আলো