পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভকারীদের চোখে, বর্তমান ইউরোপপন্থী সরকারের এই পদক্ষেপ অন্যায্য। প্রতিবাদে গতকাল শুক্রবার কয়েক ডজন বিক্ষোভকারী ট্রাইব্যুনালের সামনে জড়ো হন। এ সময় পুলিশ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করে।পুলিশ জানায়, কিছু বিক্ষোভকারী ট্রাইব্যুনালের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন। অন্যরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে নানা কিছু ছুড়ে মারেন।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি তখন সেনেগালের উদ্দেশে আকাশপথে ছিলেন। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তিনি জানান, এই পরিস্থিতির কারণে তিনি ফ্লাইট ঘুরিয়ে দেশে ফিরছেন। এক্সে তিনি লিখেছেন, ‘এমন মুহূর্তে প্রেসিডেন্টকে অবশ্যই পোল্যান্ডে থাকতে হবে। আমি সেনেগাল যাত্রা সংক্ষিপ্ত করছি।
আমি ফিরে আসছি।’সাংবিধানিক ট্রাইব্যুনালসহ পোল্যান্ডের শীর্ষ বিচারিক প্রতিষ্ঠানগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে বড় বিরোধ চলছে।
সূত্র: প্রথম আলো

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি
সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
বিশেষ চিঠি
ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত
বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন