advertisement

এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি

এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি
ফটো কার্ড প্রিন্ট

ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) সমর্থন করেছিলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তার ফল পাচ্ছেন প্রবাসী এই ভারতীয়। আট বছরের পুরোনো এক ফৌজদারি মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারি হয়েছে।আজ শনিবার সেই সমন জারি করেছেন দিল্লির সাকেত আদালত। ধ্রুব রাঠি ভারত ছেড়ে বিদেশে চলে যাওয়ায় সেই সমন দিল্লি লাগোয়া হরিয়ানার গুরুগ্রামে তাঁর বাড়ির দরজায় সাঁটিয়ে দেওয়া হয়েছে।

আদালতে ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ৩ নভেম্বর।ফৌজদারি মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি, যিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে এক ভিডিও আপলোড করা হয়েছিল।

সেই ভিডিওতে ধ্রুব নাকি দাবি করেছিলেন, বিকাশ বিজেপি আইটি সেলের দ্বিতীয় শীর্ষ কর্তা।বিকাশের অভিযোগ, তাঁর (ধ্রুব) বিরুদ্ধে অসম্মানজনক ভুয়া খবর ছড়ানোর জন্য বিকাশ নাকি মহাবীর প্রসাদ নামের এক ব্যক্তিকে ৫০ লাখ রুপি ঘুষ দিতে চেয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিশেষ চিঠি বিশেষ চিঠি ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে...
advertisement

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে ইরানে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চিঠি পাঠিয়েছেন। ওয়াশিংটনের এই চিঠিকে তেহরান ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছে ইরান।

দুই পক্ষের মধ্যে আলোচনা এবং আরও বিস্তৃত সমঝোতার দ্বার উন্মোচনে ওয়াশিংটনের এই চেষ্টা ইতিবাচক পদক্ষেপ।তবে আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, এই চিঠি পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি বিভেদ সৃষ্টি করা হয়, তবে এটি তাদের আগের ভুলগুলোর মতো আরও একটি ভুল হবে।আলোচনার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র চিঠি পাঠালেও ইরানের বিরুদ্ধে আরেক দফায় মার্কিন হামলার আশঙ্কাকে নাকচ করে দিচ্ছেন না আব্বাস আরাগচি।

তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমরা আমাদের অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন করেছি, আমাদের দুর্বলতাগুলো সংশোধন করেছি এবং নতুন অস্ত্র পরীক্ষা করেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পৃথিবীর ৮টি বিখ্যাত ভুতুড়ে প্রাসাদ, যেখানে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প

পৃথিবীর ৮টি বিখ্যাত ভুতুড়ে প্রাসাদ, যেখানে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প
এই কিংবদন্তি টাওয়ার অব লন্ডনকে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভুতুড়ে স্থাপনাগুলোর একটিতে পরিণত করেছে

সিনেমায় দেখা আর বইয়ের পাতায় পড়া প্রাচীন সব ক্যাসল, প্যালেস আর টাওয়ারে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প। হ্যালোউইন উপলক্ষে চলুন ঘুরে আসি পৃথিবীর কিছু রহস্যময় স্থাপনা থেকে। নির্জন করিডরে অজানা পায়ের শব্দ, বন্ধ ঘরে ভেসে আসা কান্না, অন্ধকার জানালায় রহস্যময় ছায়া! পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা কিছু প্রাচীন প্রাসাদ, দুর্গ ও বাড়ি ঘিরে প্রচলিত রয়েছে এমনই সব ভৌতিক কাহিনি।

কোথাও শিরশ্ছেদ হওয়া রানির আত্মা দেখার দাবি, কোথাও পরিত্যক্ত কক্ষে শিশুর কান্না, আবার কোথাও হত্যাকাণ্ডের স্মৃতি থেকে জন্ম নেওয়া অভিশপ্ত স্থাপনার গল্প।

হ্যালোউইন উপলক্ষে চলুন ঘুরে আসি পৃথিবীর কিছু রহস্যময় স্থাপনা থেকে, যেগুলোর অন্ধকার ইতিহাস আর ভুতুড়ে কিংবদন্তি আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে।১. টাওয়ার অব লন্ডন, ইংল্যান্ড: শিরশ্ছেদ করা রানির ছায়ালন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত প্রাচীন টাওয়ার অব লন্ডন একসময় ছিল রাজপ্রাসাদ, দুর্গ ও কারাগার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে বড় বিপর্যয়, সারা দেশের কোথায় কেমন চিত্র?

এইচএসসিতে বড় বিপর্যয়, সারা দেশের কোথায় কেমন চিত্র?

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৬টি বোর্ডে পাসের হার অর্ধেকের নিচে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন