একজন বক্সার। জীবনের শেষ সুযোগের অপেক্ষায় থাকা এক সাধারণ মানুষ। সামনে বিশ্ব চ্যাম্পিয়ন; জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবু তিনি লড়তে চান। কারণ, তাঁর কাছে জয় মানে শুধু প্রতিপক্ষকে হারানো নয়, নিজেকেও প্রমাণ করা। ১৯৭৬ সালে পর্দায় এসেছিল ‘রকি’। সেই ছবির কেন্দ্রীয় চরিত্র রকি বালবোয়া যেন তখনকার অখ্যাত, সংগ্রামী অভিনেতা-লেখক সিলভেস্টার স্ট্যালোনেরই আরেক রূপ। ৫০ বছর পর সেই ছবির নায়ক স্ট্যালোনের বয়স ৮০।
পেছনে তাকালে দেখা যায়, রকি শুধু তাঁর ক্যারিয়ার বদলে দেয়নি, বরং তাঁর নিজের জীবনকে বুঝে নেওয়ার একধরনের আয়নাও হয়ে উঠেছে।শৈশবের প্রত্যাখ্যান থেকে দারিদ্র্য, অডিশনের পর অডিশন, নিজের লেখা গল্প বিক্রি না করে নিজেই নায়ক হওয়ার জেদ, ‘রকি’র অস্কারজয়, ‘র্যাম্বো’র জনপ্রিয়তা, শরীরের ওপর চরম পরীক্ষা, পারিবারিক সংকট, সন্তানের মৃত্যু, আবার উঠে দাঁড়ানো—সব মিলিয়ে তাঁর জীবন নিজেই যেন একটি দীর্ঘ স্পোর্টস ড্রামা।‘রকি’র ৫০ বছর পূর্তি আর স্ট্যালোনের ৮০তম জন্মবর্ষে প্রকাশিত স্মৃতিকথা ‘দ্য স্টেপস’ সেই আয়নাটাকেই আরও কাছে টেনে এনেছে।
বইটি লিখতে গিয়ে তিনি ফিরে গেছেন দারিদ্র্য, প্রত্যাখ্যান, পারিবারিক ক্ষত, সন্তানের মৃত্যু, তারকা হওয়ার চাপ, শরীরের ওপর নির্যাতন—সবকিছুর কাছে।
সূত্র: প্রথম আলো

কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দিল মোংলা বন্ধুসভা
পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ |...
শত্রুতার আগুনে পুড়ল নারী উদ্যোক্তার স্বপ্নের ‘পিঠা ঘর’
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন