advertisement

নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ

নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ
শিল্পীর কল্পনায় নীল গেহরেলস সুইফট অবজারভেটরি
ফটো কার্ড প্রিন্ট

দুই দশক ধরে ব্ল্যাকহোলের ভয়ংকর সব রহস্য ফাঁস করা নাসার কিংবদন্তি টেলিস্কোপটি শিগগিরিই আছড়ে পড়বে পৃথিবীতে। কিন্তু কেন?মহাকাশের সবচেয়ে ভয়ংকর বিস্ফোরণগুলোর খবর পৃথিবীতে বসে পাওয়াটা একসময় অকল্পনীয় ছিল। কিন্তু ২০০৪ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা যখন ‘নীল গেহরেলস সুইফট অবজারভেটরি’ মহাকাশে পাঠায়, তখন জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসটাই যেন বদলে যায়।অবাক করা ব্যাপার হলো, এই মহাকাশযানের মূল মিশন ছিল মাত্র দুই বছরের!

অথচ সেটি টানা দুই দশক ধরে মহাকাশের বুকে এক নাগাড়ে কাজ করে গেছে। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধ্বংসাত্মক ঘটনা গামা-রশ্মির বিস্ফোরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই ছিল এর প্রধান কাজ।

দীর্ঘ এই ক্যারিয়ারে সুইফট দুই হাজারেরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ, ১৪০০-এর বেশি সুপারনোভা এবং এমনকি রাক্ষুসে ব্ল্যাকহোল কীভাবে আস্ত একটি নক্ষত্রকে গিলে খায়, তার চাক্ষুষ প্রমাণ বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে।শুধু দূরের গ্যালাক্সিই নয়, আমাদের সৌরজগতের কাছের গ্রহাণু এবং 3I/ATLAS-এর মতো আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুর দিকেও কড়া নজর রেখেছিল এটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত ‘ওই যে আর ডি বর্মনের বাপ যাচ্ছে!’ ‘ওই যে আর ডি বর্মনের বাপ যাচ্ছে!’ শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেলেন টয়া, দেখুন ৮টি ছবি বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেলেন টয়া, দেখুন ৮টি ছবি
advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থ ঢেলেছে কারা?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থ ঢেলেছে কারা?

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি

২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত
পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বাসা থেকে মাদক উদ্ধার এবং ৮৫ জনকে আটকের ঘটনায় পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

একই সঙ্গে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাঁর এ কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থী বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এসব কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধে তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকারি চাকরিবিধি অনুযায়ী এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

এরপর তদন্ত হবে, শুনানি হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন