শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে।
এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, গতকাল শুক্রবার শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন।
সূত্র: প্রথম আলো

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত
‘ওই যে আর ডি বর্মনের বাপ যাচ্ছে!’
শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব
এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে
বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেলেন টয়া, দেখুন ৮টি ছবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন