advertisement

চার দিনও লাগল না বাংলাদেশের হারতে

চার দিনও লাগল না বাংলাদেশের হারতে
মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ: ২৭২ ও ১৪২। ওয়েস্ট ইন্ডিজ: ২৪৫ ও ১৭০/২। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।আলোকস্বল্পতা, বৃষ্টি, বজ্রপাত মিলিয়ে চার দিনে অপ্রত্যাশিতভাবে খেলা বন্ধ হয়েছে ৯ বার। প্রতিবারই নষ্ট হয়েছে কিছু না কিছু সময়। প্রথম তিন দিনে নির্ধারিত ২৭০ ওভারের জায়গায় খেলা হতে পেরেছে প্রায় ৬০ ওভার কম। মিরপুর টেস্ট তারপরও শেষ চতুর্থ দিনেই।

ফলাফল—ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে ১–০তে।আজ লাঞ্চের আগেই ১৪২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, লিড দাঁড়ায় মাত্র ১৬৯ রানের। সেটিও না–ও হতে পারত যদি বল হাতে ৪ উইকেট পাওয়ার পর ব্যাট হাতেও টেস্টে নিজের প্রথম ফিফটিটা না করতেন নাঈম হাসান। গতকাল ৫৩ রানে ৬ উইকেট পড়ার পর উইকেটে এসেছিলেন নাঈম। সেখান থেকে বাংলাদেশ যেটুকুই লিড নিতে পেরেছে, তাতে নাঈমকে বিশেষ কৃতিত্ব দিতেই হবে।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি।তারপরও আগের দিনের ৬ উইকেটে করা ৭৯ রানের সঙ্গে আজ আর মাত্র ৬৩ রান যোগ করেই দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আবার কেন মিরপুরে এমন উইকেট আবার কেন মিরপুরে এমন উইকেট ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল ব্রাজিল চায় খেলাতে, ছাড়তে চায় না বার্সা, রাফিনিয়াকে নিয়ে মুখোমুখি দুই দল ব্রাজিল চায় খেলাতে, ছাড়তে চায় না বার্সা, রাফিনিয়াকে নিয়ে মুখোমুখি দুই দল নেইমারকে মনে করিয়ে প্রথম হ্যাটট্রিক হাকিমির, রেকর্ড এনরিকের নেইমারকে মনে করিয়ে প্রথম হ্যাটট্রিক হাকিমির, রেকর্ড এনরিকের পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না
advertisement

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মো. শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস শেখ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুমড়া বাগানে আনন্দের দিন...

কুমড়া বাগানে আনন্দের দিন...
অর্চিতা স্পর্শিয়া। ফেসবুক থেকে

হ্যালোইন উপলক্ষে নিজের ফেসবুক পেজে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন অভিনয়শিল্পী ও মডেল অর্চিতা স্পর্শিয়া। খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে থাকার সময় সেখানকার একটি কুমড়াবাগানে এই ছবিগুলো তুলেছেন। চলুন, দেখে নেওয়া যাক স্পর্শিয়ার ছবিগুলো।‘কুমড়া বাগানে আনন্দের দিন’—এমন ক্যাপশনে নিজের ফেসবুকে হ্যালোইন উদ্‌যাপন উপলক্ষে ছবি পোস্ট করেছেন। ছবিগুলোয় ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্যও করেছেন।

কেউ লিখেছেন, ‘কি সুন্দর জায়গা আর তোমাকেও কত সুন্দর লাগছে।’ আরেকজন মজা করে লিখেছেন গানের কয়েকটি লাইন, ‘ইউ আর মাই পাম্পকিন, ইউ আর মাই পাম্পকিন, হ্যালো হানি বানি।’ অভিনেত্রীর ফেসবুক থেকে খোঁজ নিয়ে জানা গেছে, স্পর্শিয়া এ মাসের শুরুতে একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ঘুরতে গিয়েছিলেন নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি কুমড়াবাগানে; সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও।

অভিনেত্রীর ফেসবুক থেকে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফিরেছেন স্পর্শিয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু
জামায়াত নেতা ও কওমি ঘরানার রাজনৈতিক দলের নেতা ও আলেম

বাংলাদেশের ইসলামি রাজনীতির মানচিত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে কওমিপন্থীদের সম্পর্ক একটি দীর্ঘদিনের জটিল গল্প। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেকের একটি বক্তব্য সম্প্রতি রাজনীতির মাঠে নতুন করে আলোড়ন তুলেছে। নির্বাচনের আগেও তিনি ভোটারদের সতর্ক করে বলেছিলেন, মনোগ্রামে কোরআনের আয়াত থাকলেই কোনো দল ‘হক’ হয়ে যায় না।

কিন্তু এবার এক মাহফিলে জামায়াত জোটে যোগ দেওয়াকে তিনি ‘গোমরাহি’ (পথভ্রষ্ট) বলেছেন।মাওলানা আবদুল মালেক নিজে কওমি ধারার মানুষ, কওমি শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহর শিক্ষাসচিব। তাঁর কথায় তাই একজন আলেমের ব্যক্তিগত মত ছাড়িয়ে একটি ধারার দীর্ঘদিনের অস্বস্তির আভাস পাওয়া যায়।যদিও জামায়াত নেতৃত্ব আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূলের ক্ষোভ দেখা গেছে।

তাঁরা প্রশ্ন রেখেছেন, সরকারি দলের লোকজনের দেশজুড়ে অন্যায় নিয়ে খতিব চুপ কেন?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন