জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের খুলনা–কুষ্টিয়ামুখী লংমার্চে অংশ নেওয়া ৭৭৮টি যানবাহন একসঙ্গে পদ্মা সেতু পার হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের যাত্রা শুরু হয়। ১০টার দিকে পদ্মা সেতু পার হয়।
এসব যানবাহন থেকে সেতুর টোল বাবদ প্রায় ৭ লাখ ৭৬ হাজার টাকা আদায় হয়েছে।পদ্মা সেতুর টোলপ্লাজার তথ্য অনুযায়ী, লংমার্চের বহরে মাইক্রোবাস, কার, জিপসহ বিভিন্ন ধরনের যানবাহন ছিল। সব মিলিয়ে ৭৭৮টি যানবাহন সেতু পার হয়েছে।লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান।
আজ শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, ঢাকা থেকে ৬০০–৭০০ গাড়ির বহর নিয়ে লংমার্চ যাত্রা করবে।
সূত্র: প্রথম আলো

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা
তাইওয়ানের ডাকটিকিটে গল্প
চাকরি হারালেন ডিবির হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা
অভিনেত্রীর নাটকের ভিউ সবচেয়ে বেশি, এসএসসি ও এইচএসসিতে পেয়েছেন জিপিএ–৫, চিনেছেন
ইস্টার্ন ব্যাংকে স্নাতক পাসে চাকরি, ট্রেইনি অফিসার পদে বেতন ৩১ হাজার টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন