চিকিৎসাবিজ্ঞানের আধুনিকতম অগ্রগতিগুলোর একটি হলো রোবোটিক সার্জারি বা রোবটের সাহায্যে অস্ত্রোপচার। এ পদ্ধতিতে চিকিৎসক বিশেষ নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে রোবটের বাহুতে যুক্ত অস্ত্রোপচারের যন্ত্র পরিচালনা করেন। ফলে শরীরে বড় ধরনের কাটাছেঁড়া না করেও অনেক জটিল অস্ত্রোপচার করা সম্ভব হয়।
একই সঙ্গে সূক্ষ্ম যন্ত্রের নড়াচড়া নিয়ন্ত্রণ করা এবং চিকিৎসকের হাতের অনিচ্ছাকৃত কাঁপুনির প্রভাব কমানো যায়।শুরুর পেছনের ইতিহাসরোবোটিক সার্জারির প্রাথমিক ধারণা আসে ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের নাসা ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপার হাত ধরে। উদ্দেশ্য ছিল মহাকাশচারী কিংবা যুদ্ধক্ষেত্রের আহত সৈন্যদের দূর থেকেই চিকিৎসা দেওয়া। ১৯৮৫ সালে পুমা ৫৬০ রোবট মস্তিষ্কে সূক্ষ্ম নমুনা সংগ্রহের কাজে প্রথম ব্যবহৃত হয়।
পরে ১৯৯২ সালে কৃত্রিম অস্থিসন্ধি প্রতিস্থাপনে রোবোডক ব্যবহৃত হয়।
সূত্র: প্রথম আলো

ইলন মাস্কের অদ্ভুত ভবিষ্যদ্বাণী
‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে
তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক
ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন
এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন