হ্যালোউইনের আমেজে এবার কুমড়ার বাগানে দেখা মিলল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। নিউইয়র্কের একটি খামারে সারি সারি রঙিন কুমড়া আর সূর্যমুখী ফুলের মধ্যে সাদামাটা অথচ স্টাইলিশ লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।আজ ৩১ অক্টোবর, হ্যালোউইন। একসময় বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকলেও এখন বিশ্বজুড়েই নানা বয়সী মানুষ দিনটি উদ্যাপন করেন ভিন্ন ভিন্ন আয়োজনে।
রহস্যময় সাজ, বিচিত্র পোশাক আর ভৌতিক আবহ তৈরির পাশাপাশি হ্যালোউইনের অন্যতম পরিচিত অনুষঙ্গ কুমড়া বা পাম্পকিন। এ উপলক্ষে কুমড়ার বাগানে ঘুরতে যাওয়া, পছন্দের কুমড়া বেছে নেওয়া কিংবা কুমড়ার সঙ্গে ছবি তোলার চলও বেশ জনপ্রিয়। এবার এমনই এক কুমড়ার বাগানে দেখা মিলেছে বাংলাদেশি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার।বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে পরিচিতি পেলেও অর্চিতা স্পর্শিয়া অভিনয়জগতেরও পরিচিত মুখ।
পর্দায় অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত স্টাইলও নজর কাড়ে ভক্তদের।
সূত্র: প্রথম আলো

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২
এইচএসসিতে ছাত্রদের ৫২.২৫ শতাংশ অকৃতকার্য, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ
দক্ষ মানবসম্পদ তৈরিতে ৩৫ বছর ধরে কাজ করছে যে প্রতিষ্ঠান | আইইউবিএটি
মশার লার্ভা নিয়ন্ত্রণে নতুন কৌশল, গাপ্পির চেয়ে কার্যকর দেশি ৩ মাছ
সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন