ইচ্ছে করে তোমাকে নিয়ে ধরি একটা বাজি ভোজবাজির মতো করে সবটা জিতে যাই জনসমুদ্রে হোক উৎসব না হয় বিষাদ, তারপর জানুক সমাজ, আমি যে তোমার! তারপর আসে বিষাদের দুপুর নিজের সাথে চলে নিজের বিগ্রহ! সাইন, কস, থিটা সব হয় এলোমেলো মনে হয়, অজানা ছায়াপথে আমি যাচ্ছি চলে, চাঁদের আলোর হাতছানিতে সূর্যের তীব্র উষ্ণতায়!
জোড়াতালি হিসেবের সম্মুখে তুমি জয়-পরাজয়ের মধ্যস্থতায় আমিও হাজির, একপাশে পড়ে থাকে অসহায় ব্যাকুল মন আকুল করা অনুরোধে দেয় সাড়া। তারপর আসে এক সোনালি বিকেল হলুদ পাতা জানায় বসন্তের উষ্ণ সম্ভাষণ, বসন্ত আসুক, থেকে যাক শতাব্দীজুড়ে, না হয় হাঁটব না আর ফেলে আসা ফ্রোজেন লেকে।।
*লেখক: তামান্না মহুয়া, প্রোগ্রাম এক্সেস কো–অর্ডিনেটর, সাস্কাচুয়ান হেলথ রিজিওন, সাস্কাটুন, কানাডা দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো

সরকার গড়তে হলে গাদি বা নেতানিয়াহুকে যেতে হবে আরব দলগুলোর কাছে
উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
জন্মের পর থেকে মায়ের কোলে আছে স্লথশাবক, থাকবে কয়েক মাস
জন্মের পর থেকে মায়ের কোলে আছে স্লথশাবক, থাকবে কয়েক মাস
আইন নয়, গরু জবাইয়ের ‘অপরাধের’ রায় দিতে গিয়ে বিতর্কিত মনুস্মৃতির উল্লেখ করলেন বিচারক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন