advertisement

ট্রাম্পের পরাজয় কেন চীনের জন্য খারাপ খবর

ট্রাম্পের পরাজয় কেন চীনের জন্য খারাপ খবর
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়কে বেইজিংয়ের জন্য সুখবর মনে হতে পারে। তবে চীনা বিশ্লেষকদের সতর্কবার্তা হলো, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হওয়া ডোনাল্ড ট্রাম্প চীনের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারেন। বিশেষ করে তাইওয়ান ও চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণের প্রশ্নে তাঁর নীতি আরও কঠোর হতে পারে।

প্রেসিডেন্ট হিসেবে শেষ দুই বছরে এমন পদক্ষেপ নেওয়ার আশঙ্কা করছেন তাঁরা।৩ নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে ২০২৯ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বিরোধিতাপূর্ণ কংগ্রেসের মুখোমুখি হতে হবে ট্রাম্পকে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরাজয়ের জন্য ইরানের সঙ্গে যুদ্ধকে দায়ী করেছেন। ওই যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে।

পরে ভ্যান্সের এই মূল্যায়নের সঙ্গে একমত হন ট্রাম্পও।এই রাজনৈতিক ধাক্কা এসেছে ট্রাম্পের চীন সফরের মাত্র দুই সপ্তাহ আগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই বছর বয়সে মা–বাবার বিচ্ছেদ, নানির কাছে বড় হয়ে বদলে দিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতির ধারা দুই বছর বয়সে মা–বাবার বিচ্ছেদ, নানির কাছে বড় হয়ে বদলে দিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতির... উত্তরায় লাইভ করেন চীনের নাগরিকেরা, কী বলেন উত্তরায় লাইভ করেন চীনের নাগরিকেরা, কী বলেন কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ বরিশালে স্টেডিয়ামের নতুন রূপ, ক্রিকেটে পরিবর্তন দেখার অপেক্ষা বরিশালে স্টেডিয়ামের নতুন রূপ, ক্রিকেটে পরিবর্তন দেখার অপেক্ষা বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ২৪ জনের মধ্যে কে পাবেন লাখ টাকা পুরস্কার বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ২৪ জনের মধ্যে কে পাবেন লাখ টাকা পুরস্কার
advertisement

দুই বছর বয়সে মা–বাবার বিচ্ছেদ, নানির কাছে বড় হয়ে বদলে দিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতির ধারা

দুই বছর বয়সে মা–বাবার বিচ্ছেদ, নানির কাছে বড় হয়ে বদলে দিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতির ধারা
২০০৮ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণার পর শিকাগোয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা

২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাস গড়েন তিনি। যুক্তরাষ্ট্রে কোনো কৃষ্ণাঙ্গ মানুষ প্রেসিডেন্ট হবেন, এটা ছিল কল্পনার বাইরে। ওই বছরের ৪ নভেম্বর সেই কল্পনাকে বাস্তবে রূপ দিলেন বারাক ওবামা। তাঁকে নিয়ে আজকের আয়োজন।বারাক ওবামার নানি ম্যাডেলিন ডানহ্যাম মারা যান ২০০৮ সালের ২ নভেম্বর। নানিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছিলেন ওবামা। এই নানিই তাঁকে কোলে-পিঠে করে বড় করেছিলেন।

তবে শোকের সেই সময়েই তাঁর জীবনে আসে সবচেয়ে বড় সুখবর। দুই দিন পর, ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ওবামা। সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ওবামা পান ৩৬৫টি ইলেকটোরাল ভোট। তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইন পান ১৭৩টি। পরের বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওবামা।

যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের মানুষের কাছে এটি ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার এক মুহূর্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উত্তরায় লাইভ করেন চীনের নাগরিকেরা, কী বলেন

উত্তরায় লাইভ করেন চীনের নাগরিকেরা, কী বলেন
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাইভ ভিডিও করছেন চীনা নারী। ৩ নভেম্বর ২০২৬

একদল বিদেশি নাগরিক রাস্তাঘাটে ঘুরছেন। প্রত্যেকের হাতে দুটি করে ফোন। একটি ফোনে লাইভ ভিডিও চলছে। অন্য ফোনে কিছু একটা লেখা রয়েছে। হঠাৎ দেখে মনে হতে পারে তাঁরা সাংবাদিক কিংবা গুগল স্ট্রিট ভিউ ম্যাপের কাজ করছেন। কিন্তু না, তাঁরা মাসের পর মাস এভাবে লাইভ ভিডিও করে চলেছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের লাইভ ভিডিও। ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় গেলে চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড দেখা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।সব মিলিয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিতস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’।

‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন