advertisement

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে
হ্যাটট্রিক তুলে নেওয়ার পর রোনালদো
ফটো কার্ড প্রিন্ট

‘দারুণ জয়। দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’আল নাসর জিতলে কিংবা গোল পেলে সাধারণত ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর।

গতকাল রাতে সৌদি প্রো লিগে আল খোলোদের বিপক্ষে আল নাসরের ৫–৩ গোলে জয়ের পর এ পোস্ট করা হয় রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে।পোস্টে রোনালদো যে কথাটা বলেননি, সেটা শুধু হ্যাটট্রিক নয়, রীতিমতো ‘পারফেক্ট হ্যাটট্রিক’! প্রথম বাঁ পায়ের টোকায়, তারপর লাফিয়ে হেডে এবং তৃতীয় গোলটি এসেছে ডান পায়ের টোকায়। সবই মাত্র ১৫ মিনিটের মধ্যে! রোনালদো আরও একটি বিষয় বলেননি। অবশ্য সেটা পোস্টে জানানোর মতো ব্যাপারও নয়।

রোনালদো জালে বল পাঠিয়েছেন পাঁচবার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে ঝড় স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে... আজ টিভিতে যা দেখবেন (৩০ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৩০ অক্টোবর ২০২৬) ১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস ১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
advertisement

‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব

‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব
‘আজ কী রাত’ গানের দৃশ্যে তামান্না ভাটিয়া। এক্স থেকে

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। মন্তব্যটিকে অনেকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও সমালোচনা করেছিলেন। তবে এসব নিয়ে ভাবতে চান না তামান্না। তাঁর মনোযোগ এখন অভিনয় ও নতুন কাজের দিকে। সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেছেন তামান্না।

একই সঙ্গে নিজের অভিনয়জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মন দিয়ে শোনা।

তবে কী গ্রহণ করতে হবে আর কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে, সেটাও বোঝা জরুরি।অভিনেত্রীর ভাষায়, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন

তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেনবিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দীপকে নিয়ে যাওয়া হয়।

আজ শুক্রবার সকালে পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।আবু ইউসুফ বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে পিবিআই মেট্রো উত্তরের কার্যালয় নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার আগের রাতে তাঁরা একসঙ্গে বের হয়েছিলেন, একসঙ্গে থেকেছিলেন, তাই এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হবে।

তাঁর দেওয়া তথ্য যাচাই–বাছাই করা হবে।তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারকে এম তাহসিফ সাউরিতাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে প্রভার আয়নাবাজি

নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে প্রভার আয়নাবাজি

এক কথায় বলা যায়, প্রভার এই ছবিগুলোতে আছে আয়নাবাজির জাদু। রৌদ্রালোকিত দিনে নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে টুকটুকে লাল ড্রেস তৈরি করেছে দারুণ বৈপরীত্য।ভ্রমণপ্রেমী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফলো করলেই ঘুরে বেড়ানো যায় দেশ-বিদেশ। এবার মার্কিন মুলুকের নিউইয়র্ক সিটির এক অসাধারণ অভিজ্ঞতার কিছু ঝলক দেখালেন তিনি। এক কথায় বলা যায়, প্রভার এই ছবিগুলোতে আছে আয়নাবাজির জাদু।

রৌদ্রালোকিত দিনে সামিট ওয়ানের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সের ইল্যুশন ব্যাকগ্রাউন্ডে প্রভার টুকটুকে লাল ড্রেস তৈরি করেছে দারুণ বৈপরীত্য। ট্র্যাভেল লুকে আসলেই জুড়ি নেই এই সুন্দরী অভিনেত্রীর। নেটের এই পেটাল স্লিভসের বেল্টেড ক্ল্যাসিক ড্রেসের সঙ্গে প্রভা বেছে নিয়েছেন ম্যাচিং রেড লিপস। কানে আছে পার্লের ছোট দুল। কাঁধে ঝোলানো লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ।

খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন প্রভা।সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট নিউইয়র্ক শহরের অন্যতম আরাধ্য পর্যটন স্পট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন