advertisement

ভোটের চূড়ান্ত ফলাফল: ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা কি দীর্ঘ হতে পারে

ভোটের চূড়ান্ত ফলাফল: ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা কি দীর্ঘ হতে পারে
বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি কিংবা গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, কোনো পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফল স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে প্রকাশিত হয়েছে। এতে নিশ্চিত হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট কিংবা প্রধান বিরোধী জোট, কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। এ ফলাফলের পর ইসরায়েলে সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে দর-কষাকষি ও রাজনৈতিক অনিশ্চয়তা চলতে পারে। নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাদের মিত্ররা পার্লামেন্টে ৫৩টি আসন পেয়েছে।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলে দেখা গেছে, ২০২২ সালের নির্বাচনে নেতানিয়াহু জোটের পাওয়া ৬৪টি আসন থেকে এবার আসনসংখ্যা কমেছে।সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। কয়েক মাস ধরে জনমত জরিপে এ জোট এগিয়ে ছিল।

আর দুটি আরব দল পেয়েছে ১৯টি আসন, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।এ নির্বাচনকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর সবচেয়ে কট্টরপন্থী সরকারের পক্ষে-বিপক্ষে এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিলাষ অভিলাষ ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরির দরজা বন্ধ, যোগীর নির্দেশ সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরির দরজা বন্ধ, যোগীর নির্দেশ সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র
advertisement

গুজরাটে গরু জবাইয়ের মামলায় ৩ জনের যাবজ্জীবন

গুজরাটে গরু জবাইয়ের মামলায় ৩ জনের যাবজ্জীবন

ভারতের গুজরাটে ২৭৭ কেজি গরুর মাংস উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে মনুস্মৃতিসহ হিন্দু ধর্মগ্রন্থের শ্লোক উল্লেখ করেছেন বিচারক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবেন না নেতানিয়াহু

আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবেন না নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাটহাজারীতে শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

হাটহাজারীতে শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

অনুষ্ঠানে শিশুরা নিজেদের হাতে পুঁতি দিয়ে তৈরি তাজমহলের একটি শোপিস মন্ত্রীকে উপহার দেয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন