advertisement

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের
হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলাকালে একটি সাঁজোয়া যানে ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা। ৯ সেপ্টেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয়টি হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বৈঠক হয়। সেখানে দুই পক্ষ সংলাপের মাধ্যমে হুতি ও সৌদি আরবের মধ্যকার সংঘাত মেটানোর বিষয়ে একমত হয়েছিল। এর পরই এসব হামলার খবর এল।

ওই বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার পর দুই পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য এলেও হুতি ও সৌদি আরব একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

দেশটির পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণের নাজরান অঞ্চল পর্যন্ত বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে এক সৌদি নাগরিক আহত হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভোটের চূড়ান্ত ফলাফল: ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা কি দীর্ঘ হতে পারে ভোটের চূড়ান্ত ফলাফল: ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা কি দীর্ঘ হতে পারে ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন পাটানওয়াড়ি ভেড়ার ভব্যিষৎ কী? পাটানওয়াড়ি ভেড়ার ভব্যিষৎ কী? ইরান কি বিদেশে মার্কিনদের ওপর  হামলার পরিকল্পনা করছে, হাতে কী কী ভয়ংকর অস্ত্র ইরান কি বিদেশে মার্কিনদের ওপর হামলার পরিকল্পনা করছে, হাতে কী কী ভয়ংকর অস্ত্র
advertisement

পটিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল নারীর ছিন্নভিন্ন মরদেহ

পটিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল নারীর ছিন্নভিন্ন মরদেহ

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে চট্টগ্রাম-দোহাজারী রেলপথে চলাচলকারী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল প্রকাশ নিয়ে তালগোল, ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবকরা

এইচএসসির ফল প্রকাশ নিয়ে তালগোল, ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবকরা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে এবার বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তি দিয়ে কখনো ২৯ অক্টোবর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কাঁটা চামচ ব্যবহার না জানলে তারেক সাহেব জেনুইন মানুষ: মানসুরা আলম

কাঁটা চামচ ব্যবহার না জানলে তারেক সাহেব জেনুইন মানুষ: মানসুরা আলম

তিনি জাপানে গিয়ে কাঁটা চামচ ব্যবহার জানেন কি না এমন সমালোচনার জবাব দিয়েছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন