advertisement

তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান

তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান
সেঞ্চুরির পর সাদমান। আজ সকালের সেশনে
ফটো কার্ড প্রিন্ট

রাতভর অপেক্ষাটা নিশ্চয়ই দীর্ঘ ছিল সাদমান ইসলামের!সেঞ্চুরিটা কীভাবে করবেন, উদ্‌যাপনটা কীভাবে হবে—কল্পনায় হয়তো ভেসে উঠেছে সেসবও। তা আজ বাস্তবে রুপান্তর করতে সাদমানের অপেক্ষাটা দীর্ঘ হলো না। ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দুই বল লেগেছে তাঁর। জশুয়া বিশপের দ্বিতীয় বলে দুই রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান সাদমান। তবে টেস্টে ১৭ ইনিংস পর পাওয়া এই সেঞ্চুরি বড় করতে পারেননি সাদমান।

১০৫ রানে টেস্টে বিশপের প্রথম শিকার হন।তানজিদ হাসানের সঙ্গী হয়ে গতকাল সাদমান যখন ইনিংস উদ্বোধনে নামেন, তখন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন পেসাররা। সাদমানও যেন ঠিক করে রেখেছিলেন, নতুন বলটা খেলবেনই না। একের পর এক বল শুধু ‘লিভ’ করে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও একটু একটু করে কেবল বিরক্তই হয়েছেন, কিন্তু সাদমান ধৈর্য হারাননি একেবারেই। ১৬তম বলে পেয়েছেন প্রথম রান। প্রথম বাউন্ডারি পেয়েছেন নবম ওভারে। সেটা বাংলাদেশেরও প্রথম বাউন্ডারি।

শুরুর সেই পেস ব্যাটারির পর কাল ১১তম ওভার থেকে স্পিন শুরু করে ক্যারিবীয়রা।সেঞ্চুরির পর সিজদায় সাদমানবোলিংয়ে এসে প্রথম ওভারেই টার্ন পান চেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা সিটিকে দুই হাতে বাঁচালেন আর্জেন্টাইন গোলকিপার সিটিকে দুই হাতে বাঁচালেন আর্জেন্টাইন গোলকিপার টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার
advertisement

পুরোনো মুদ্রণযন্ত্রে বই ছাপানো প্রেসকে আর কাজ দেওয়া হবে না

পুরোনো মুদ্রণযন্ত্রে বই ছাপানো প্রেসকে আর কাজ দেওয়া হবে না

আগামী বছর থেকে পুরোনো মুদ্রণযন্ত্র ব্যবহারকারী প্রেসকে পাঠ্যবই ছাপা ও বাঁধাইয়ের কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ৫ নভেম্বরের মধ্যে সব প্রাথমিকের পাঠ্যবই সরবরাহের নির্দেশও দিয়েছেন তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না।

কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু

শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/skher-bse-anarkli-cashe-sfl-meherpurer-cashi-mithu

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন